শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

লাইফ সাপোর্টে তানিন সুবহা, চূড়ান্ত সিদ্ধান্তের ভার স্বামীর ওপর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১২৪ পড়া হয়েছে

লাইফ সাপোর্টে তানিন সুবহা, চূড়ান্ত সিদ্ধান্তের ভার স্বামীর ওপর

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ তানিন সুবহা হঠাৎ করেই গত ২ জুন অসুস্থ হয়ে পড়েন। পরে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয় তাকে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বাসায় ফিরলে সন্ধ্যার দিকে ফের অসুস্থ হয়ে পড়েন।

তখন তাৎক্ষণিক বনশ্রীর ফরাজী হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি দেখে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় অভিনেত্রীকে। এরপর থেকেই লাইফ সাপোর্টে আছেন তানিন সুবহা। এরই মাঝে রোববার (৮ জুন) সন্ধ্যায় তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পরে। তবে এখনো তিনি লাইফ সাপোর্টেই আছেন বলে জানিয়েছে তার পরিবার।

জানা গেছে, যেকোনো সময় এই অভিনেত্রীর লাইফ সাপোর্ট খুলে ফেলা হতে পারে। কারণ, তার হৃদ্‌যন্ত্র কিছুটা সচল দেখালেও ব্রেন কাজ করছে না। এখন লাইফ সাপোর্ট খুলতে স্বামীর অনুমতির অপেক্ষায় আছেন সবাই। এর আগে রোববার (৮ জুন) বিকেলেই চিকিৎসকেরা ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেছেন তাকে।

তানিন সুবহার ছোট ভাই ইনজামুল রামিম সোমবার (৯ জুন) সকালে গণমাধ্যমকে বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, তাদের আর কিছুই করার নেই। আল্লাহ ছাড়া এখান থেকে আর ফেরানো যাবে না। রোববার থেকেই আপুর ব্রেন কাজ করছে না, তবে হার্ট কিছুটা সচল আছে পাশাপাশি মেশিনের মাধ্যমেও সাপোর্ট পাচ্ছে। ডাক্তাররা লাইফ সাপোর্ট খুলে ফেলার কথা বলেছেন, তবে আম্মু অনুমতি দেননি এখনো। দুলাভাইয়ের সিদ্ধান্তের ওপর সবকিছু নির্ভর করছে। আমার বোনের জন্য সবার কাছে দোয়া চাই।

প্রসঙ্গত, দীর্ঘদিন শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তানিন সুবহা। বিজ্ঞাপন দিয়ে শুরু হয়েছিল। তারপর নাটক-সিনেমায় কাজ করেন। ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়। এরপর অবশ্য কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। আর বর্তমানে তার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024