শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

শাহজালাল বিমানবন্দর দিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনার চাচা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৬৪ পড়া হয়েছে

পতিত আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন দেশ ছেড়েছেন। রোববার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়েন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছে বিমানবন্দর ইমিগ্রেশন শাখা।

এছাড়া পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি (ইমিগ্রেশন) মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তবে শেখ কবিরের বিদেশযাত্রায় কোনো নিষেধাজ্ঞা ছিল কি না এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি।

৮২ বছর বয়সী শেখ কবির হোসেন শারীরিকভাবে অক্ষম, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। এরপরও শেখ হাসিনার আনুকূল্যে ও ক্ষমতার প্রভাবে গুরুত্বপূর্ণ ২৩ প্রতিষ্ঠান ও সংস্থার শীর্ষপদে ছিলেন তিনি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশির ভাগ প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন তিনি।

শেখ কবির হোসেন শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই। তিনি গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024