শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রাতে ফিফার বর্ষসেরার আয়োজন, দৌড়ে এগিয়ে যারা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৮ পড়া হয়েছে

স্প্যানিশ লা লিগা আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরেও ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের প্রেস্টিজিয়াস পুরস্কার ব্যালন ডি’ অর জেতেন নি ভিনিসিয়ুস জুনিয়র। রদ্রির হাতে উঠেছিল পুরস্কারটি। এবার ফুটবল প্রেমিকদের নজর ‘ফিফা দ্য বেস্ট’ এর দিকে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কাতারের রাজধানী দোহার বিখ্যাত এস্পায়ার একাডেমিতে করা হয়েছে ফিফা বর্ষসেরা পুরস্কারের আয়োজন, ‘ফিফা দ্য বেস্ট ২০২৪’। অনেকটা আকস্মিকভাবে বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ সময় রাত ১১টায় ডিজিটালি এই পুরস্কার ঘোষণা সিদ্ধান্তের কথা জানিয়েছে ফিফা।

যেখানে আরও একবার বর্ষসেরা ফুটবলরারের দৌড়ে আছে ভিনিসিয়ুস জুনিয়রের নামটা। তবে এখানেও তাকে শক্ত প্রতিদ্বন্দ্বীতার চ্যালেঞ্জ জানাচ্ছেন স্প্যানিশ ফুটবলার রদ্রি।

মূলত গত বছরের পারফরম্যান্সকে বিবেচনায় রেখেই দেওয়া হবে এই পুরস্কারটি। মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে খেলোয়াড়দের ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে।

ভিনিসিয়ুস এবং রদ্রি ছাড়াও ১১ জনের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন লিওনেল মেসি। যদিও বিগত বছরে আহামরি পারফরম্যান্স দেখা যায়নি মেসির কাছ থেকে।

এছাড়া সংক্ষিপ্ত তালিকায় আছেন রিয়ালের জুড বেলিংহ্যাম, রদ্রিগো, দানি কারভাহাল, ফেদেরিকো ভালভার্দে, টনি ক্রুস ও কিলিয়ান এমবাপে। আরও আছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, বায়ার লেভারকুসেনের ফ্লোরিয়ান ভির্টজ ও বার্সেলোনার লামিনে ইয়ামাল।

ছেলেদের বর্ষসেরা খেলোয়াড়ের সঙ্গে আছে বর্ষসেরা নারী খেলোয়াড়ও। বর্ষসেরা নারীদের সংক্ষিপ্ত তালিকায় আছেন বারব্রা বান্দা, ওনা ব্যাটলে, আইতানা বোনামাতি, লুসি ব্রোঞ্জ, মারিওনা কালদেন্তে, তাবিথা চাওয়িংগা, নাওমি গিরমা, ক্যারোলিন গ্রাহাম হানসেন, লরেন হেম্প, লিন্ডসে হোরান, সালমা পারাউয়েলো, ট্রিনিটি রোডম্যান, খাদিজা শ, সোফিয়া স্মিথ, ম্যালোরি সোয়ানসন, কিরা ওয়ালশ।

এছাড়া কোচ, গোলকিপার ও গোলের সংক্ষিপ্ত তালিকা দিয়েছে ফিফা। ঘোষণা করা হবে বর্ষসেরা একাদশও। থাকছে ফিফা ফ্যান অ্যাওয়ার্ডও।

মূলত ফিফার প্রতিটি সদস্য দেশের অধিনায়ক, কোচ এবং সংবাদমাধ্যমের প্রতিনিধির ভোটে নির্বাচিত হয় এই পুরস্কারপ্রাপ্তদের। ৭৫ শতাংশ অবদান থাকে তাদের। বাকি ২৫ শতাংশ আসে দর্শকদের ভোটে। তবে সেরা গোল ও সেরা একাদশে সমর্থকদের ভোটের হার অর্ধেক।

বর্ষসেরা কোচের তালিকায় মনোনয়ন পেয়েছেন রিয়ালের কার্লো আনচেলত্তি, আর্জেন্টিনার লিওনেল স্কালোনি, স্পেনের লুই দে লা ফুয়েন্তে, ম্যানসিটির পেপ গার্দিওলা ও লেভারকুসেনের জাবি আলোনসো।

সেরা পুরুষ গোলরক্ষকের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন জিয়ানলুইজি দোন্নারুম্মা, এদেরসন, আন্দ্রেই লুনিন, মাইক মাইনিয়ঁ, এমিলিয়ানো মার্তিনেজ, দাভিদ রায়া, উনাই সিমন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024