শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

অর্থনীতি ঘুরে দাঁড়াতে নির্বাচিত সরকার প্রয়োজন: বিজিএমইএ সভাপতি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৮৪ পড়া হয়েছে

বর্তমানে দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এতে বিনিয়োগকারীরা অনিশ্চয়তায় রয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু। একারণে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর জন্য দ্রুতই দেশে একটি নির্বাচিত সরকার প্রয়োজন বলে মনে করেন তিনি।

অর্থনীতি ঘুরে দাঁড়াতেসোমবার (৯ জুন) সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহরের সাহিদ প্যালেস হোটেলের লবিতে এক মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের এসব বলেন।

বিজিএমইএ সভাপতি বলেন, ‘বর্তমানে দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এতে বিনিয়োগকারীরা অনিশ্চয়তায় রয়েছেন। বিনিয়োগ কমে যাওয়ায় অর্থনীতিতে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। যারা নতুন শিল্প স্থাপন করতে চান বা ব্যবসা শুরু করতে চান, তারাও অপেক্ষা করছেন একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য।’

যত দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে, তত দ্রুত দেশের অর্থনৈতিক গতি ফিরবে, বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান তৈরি হবে ও ব্যবসা-বাণিজ্য প্রসার লাভ করবে বলে মনে করেন তিনি।

এ সময় চুয়াডাঙ্গা জেলায় একটি গার্মেন্টস ট্রেনিং সেন্টার স্থাপন করার পরিকল্পনার কথা জানান তিনি। যাতে যেসব অদক্ষ যুবক-যুবতী কর্মসংস্থানের খোঁজে রয়েছেন, তাদের দক্ষ করে গড়ে তোলা সম্ভব হয়। পরে এসব কর্মীকে তিনি বিভিন্ন গার্মেন্টস কোম্পানিতে চাকরির জন্য পাঠানোর আশা প্রকাশ করেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের (বিডিচ্যাম) প্রেসিডেন্ট আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক, জামান গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, বাংলাদেশ সাংবাদিক কমিটির চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি সরদার আল আমীন, স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সাংবাদিক হুসাইন মালিকসহ স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা।

এ সময় সবার পক্ষ থেকে নবনির্বাচিত বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024