শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

হামজাদের জন্য ক্রিকেটারদের শুভকামনা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১০৭ পড়া হয়েছে

সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে গোটা দেশ ফুটবল জ্বরে আক্রান্ত। মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টায় মাঠে গড়াবে বহু প্রতীক্ষিত এই লড়াই। তার আগেই মাঠের বাইরে শুরু হয়ে গেছে সমর্থনের ঢল। জাতীয় ফুটবল দলকে শুভকামনা জানিয়ে এগিয়ে এসেছেন দেশের তারকা ক্রিকেটাররাও।

জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার একটি ফেসবুক পোস্ট ইতোমধ্যেই বেশ আলোচনার জন্ম দিয়েছে। পোস্টটিতে দেখা গেছে, তিনি প্রবাসী ফুটবলারদের—হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলাম, শমিত সোম, তারিক কাজী ও কাজেম শাহকে পাশে নিয়ে ছবি তুলেছেন। ছবিতে যুক্ত করেছেন তাদের শিকড়ের দেশের পতাকার পাশাপাশি বাংলাদেশের পতাকা—যা ফুটবল ভক্তদের মধ্যে ঐক্য ও আবেগের এক নতুন মাত্রা ছুঁয়ে দেয়।

ক্রিকেটারদের মধ্যে রুবেল হোসেন পোস্টটি শেয়ার করে লিখেছেন, “শুভকামনা বাংলাদেশ।” পেসার খালেদ আহমেদও একই সুরে হামজাদের জন্য শুভকামনা জানিয়েছেন। সবচেয়ে বড় বার্তা এসেছে সাকিব আল হাসানের কাছ থেকে। বাংলাদেশ ক্রিকেটের এই আইকন বলেন, “সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য হামজাকে শুভ কামনা। আমি আশা করি, সে বাংলাদেশকে গর্বিত করবে।”

হামজাও সাকিবের বার্তায় আবেগ প্রকাশ করে বলেন, “তাকে অসংখ্য ধন্যবাদ। এটা আমার জন্য অনেক বড় সম্মান।”

ফুটবল ও ক্রিকেট—দেশের দুই বড় খেলার তারকাদের এই ঐক্য যেন একটাই বার্তা দেয়: আমরা সবাই বাংলাদেশের।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024