শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দাবি না মানলে জানুয়ারি থেকে উৎপাদন বন্ধের ঘোষণা খামারিদের

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ পড়া হয়েছে

আগামী ১ জানুয়ারি থেকে ডিম-মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছেন প্রান্তিক পোলট্রি খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)।

এর আগে প্রান্তিক খামারিরা ১০ দফা দাবি জানিয়েছেন। এসব দাবির মধ্যে রয়েছে, ক্ষুদ্র খামারিদের সহজ শর্তে ঋণ ও ভর্তুকি প্রদান; ক্ষতিগ্রস্ত খামারিদের পুনরুদ্ধারে বিশেষ প্রণোদনা দেওয়া; ছোট খামারিদের জন্য আলাদা বাজার সুবিধা তৈরি করা; নীতিমালার মাধ্যমে করপোরেট সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা; চুক্তিভিত্তিক ফার্মিং বন্ধ করা এবং প্রান্তিক খামারিদের প্রশিক্ষণ ও পরামর্শ প্রদানের ব্যবস্থা গ্রহণ।

গত রোববার (১৫ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে উৎপাদন বন্ধের ঘোষণা দিয়ে বিপিএ সভাপতি মো. সুমন হাওলাদার জানান, প্রান্তিক পোলট্রি খামারিদের স্বার্থ রক্ষা ও করপোরেট কোম্পানির সিন্ডিকেট বন্ধের দাবিতে তাঁরা এ কর্মসূচি ঘোষণা করেছেন।

তিনি আরও বলেন, প্রান্তিক পোলট্রি খাতের সমস্যা ও সংকট সমাধানের জন্য বারবার আহ্বান জানানোর পরও সরকার সেদিকে নজর দিচ্ছে না। উল্টো করপোরেট সিন্ডিকেটকে সহযোগিতা করছে। এতে পোলট্রি খাতে দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে।

সংগঠনটি বলছে, বর্তমানে করপোরেট কোম্পানিগুলো মুরগি খাদ্য ও বাচ্চা উৎপাদনের পাশাপাশি ডিম-মুরগিও উৎপাদন করছে। এতে প্রান্তিক খামারিরা তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছেন না। এ কারণে করপোরেট কোম্পানিগুলোকে শুধু ফিড ও মুরগির বাচ্চা উৎপাদনে সীমাবদ্ধ রাখার দাবি জানিয়েছে বিপিএ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024