শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জাহিন স্পিনিং, উৎপাদন পুরোপুরি বন্ধ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৫২ পড়া হয়েছে

পুঁজিবাজারে তালিকাভূক্ত জাহিন স্পিনিং পিএলসিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে কারখানার তুলার গোডাউনে অগ্নিকাণ্ড হয়েছে। এতে গোডাউনে থাকা সুতা তৈরির কাঁচামালসহ মেশিনারিজ পুড়ে গেছে। ফলে উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজারে কোম্পানিটির তুলার গোডাউনে রাত ৯টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং খুব দ্রুত পুরো কারখানাটিকে গ্রাস করে। খবর পেয়ে ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের ৪ ঘণ্টার নিরলস প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

কোম্পানিটি ডিএসইকে জানিয়েছে, আগুনে অধিকাংশ যন্ত্রপাতি পুড়ে যাওয়ায় উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ব্লো রুম, কার্ডিং, ড্রয়িং, সিমপ্লেক্স, অটো কোন, এসি প্ল্যান্ট, স্টিল বিল্ডিং এবং শেড, গুদাম ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024