শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

উদ্ধারের পর পুলিশকে যা জানালেন অভিনেতা সমু চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৬৩ পড়া হয়েছে

নব্বইয়ের দশকে টেলিভিশন নাটকের পরিচিত মুখ সমু চৌধুরী। সে সময় টিভি নাটকে দর্শক মাতালেও মাঝে অভিমান করে কয়েক বছর অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। প্রায় তিন বছর কাজ কোনো করেননি। নিজের গ্রামের বাড়ি যশোরে চলে গিয়েছিলেন। পরে শিল্পী ঐক্য জোটের মাধ্যমে আবারও অভিনয়ে ফিরে আসেন। এরপর থেকেই নিয়মিত কাজ করছেন এই অভিনেতা।

এদিকে, হুট করেই সমু চৌধুরীকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ময়মনসিংহের গফরগাঁও থেকে উদ্ধার করা হয়েছে। সামাজিক মাধ্যমে খবরটি জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

বিষয়টি নিয়ে আরটিভিকে অপু বলেন, সমুদাকে মুখী শাহ্ মিসকিন মাজারের ঐতিহ্যবাহী গাব গাছের নিচে ভারসাম্যহীন অবস্থায় পাওয়া গেছে। এরকম খবর পেয়ে আমরা নিকটস্থ থানায় যোগাযোগ করি। ওখানে আমাদের লোকজন আছে। তাদের সহযোগিতায় নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। আমরা যত দ্রুত সম্ভব ওনাকে ঢাকায় এনে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি।

হঠাৎ সমু চৌধুরীর এমন অসুস্থতার কারণ জানতে চাইলে তিনি বলেন, ওনার এই সমস্যা আগে থেকেই ছিল। এর আগে অনেকটা সময় ভারসাম্যহীন ছিলেন তিনি।

উদ্ধারের পর পুলিশকে সমু চৌধুরী বলেন, আমি তোমাদেরই লোক, আমিতো ওখানেই বসে ছিলাম। যাই হোক একটা জিনিস ভালো হয়েছে, এই ওরশে সবাই একসঙ্গে হতে পেরেছি, সবাই সবাইকে চিনতে পারছি। সবাই বলেন এই যে বাবার আশীর্বাদ আমরা পেলাম, সেটা যেন আগামী ওরশ পর্যন্ত নিয়ে যেতে পারি। এখানকার মানুষজন এত সহজ-সরল, নিজের কাছেই গর্ব হচ্ছে। মনে হচ্ছে, নিজের পরিবারের লোকজনের মাঝেই গল্প হচ্ছে।

প্রসঙ্গত, সমু চৌধুরী দেশের মঞ্চ, টিভি এবং সিনেমার জনপ্রিয় একজন অভিনেতা। ১৯৯০ সালের ২২ মার্চ বিটিভিতে প্রচারিত হয় তার অভিনীত প্রথম টিভি নাটক ‘সমৃদ্ধ অসীম’। নাটকটি প্রযোজনা করেছিলেন আতিকুল হক চৌধুরী। সেই নাটকে অভিনয় করে তিনি সাতশ টাকা সম্মানি পেয়েছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024