শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ব্যাংকে আমানত বেড়েছে ৪০ হাজার কোটি টাকা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৮৯ পড়া হয়েছে

চলতি ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ৩ মাসে ব্যাংক খাতে প্রায় ৪০ হাজার কোটি টাকা আমানত বেড়েছে। তাতে গত মার্চ শেষে ব্যাংক খাতে আমানতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ২৩ হাজার ৫০৬ কোটি টাকায়। গতবছরের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে আমানতের পরিমাণ ছিল ১৮ লাখ ৮৩ হাজার ৭১১ কোটি টাকা। সেই হিসাবে ৩ মাসের ব্যবধানে ব্যাংক খাতে সুদসহ আমানত বেড়েছে ৩৯ হাজার ৭৯৫ কোটি টাকা বা ২ শতাংশের বেশি।

এছাড়া ব্যাংকের বাইরে মানুষের হাতে থাকা নগদ টাকার পরিমাণ আবার বেড়ে গেছে। গত মার্চ মাসে হঠাৎ মানুষের হাতে ও ঘরে নগদ টাকার পরিমাণ বেড়েছে প্রায় ২৫ হাজার কোটি টাকা। গত মার্চে পালিত হয় পবিত্র রমজান ও ঈদুল ফিতর। এ ছাড়া ওই মাসে কয়েকটি ব্যাংক বন্ধ হয়ে যেতে পারে-এমন গুজব ছিল বাজারে। এ জন্য মানুষ ব্যাংক থেকে টাকা তুলে নেয়।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গতবছরের জানুয়ারি-মার্চ প্রান্তিক শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ ছিল ১৭ লাখ ৬২ হাজার ৩০৩ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংক খাতে গ্রাহকের আমানত বেড়েছে ১ লাখ ৬১ হাজার ২০২ কোটি টাকা।
এদিকে, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ব্যাংক খাতে আমানতের যে প্রবৃদ্ধি হয়েছে, তাতে বেশি প্রবৃদ্ধি ছিল গ্রামীণ এলাকার আমানতের। গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের তুলনায় চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে গ্রামীণ এলাকায় আমানতের ৩ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। একই সময়ে শহরাঞ্চলের আমানতের প্রবৃদ্ধি ছিল ১ দশমিক ৯৪ শতাংশ।

তবে সার্বিকভাবে ব্যাংকে গ্রামের চেয়ে শহরের আমানতই বেশি। মার্চ শেষে ব্যাংক খাতের ১৯ লাখ ২৩ হাজার ৫০৬ কোটি টাকার আমানতের মধ্যে শহরাঞ্চলের আমানতের পরিমাণ ছিল ১৬ লাখ ২২ হাজার ১৫৭ কোটি টাকা। আর গ্রামাঞ্চলের আমানতের পরিমাণ ছিল ৩ লাখ ১ হাজার ৩৪৭ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, মার্চ শেষে দেশের ব্যাংক খাতে যত আমানত ছিল, তার ৮৪ শতাংশের বেশি শহরাঞ্চলের। বাকি প্রায় ১৬ শতাংশ আমানত গ্রামীণ এলাকার।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আমানত বৃদ্ধির পাশাপাশি আমানতের সুদ হারও বেড়েছে। গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ব্যাংক খাতে আমানতের গড় সুদহার ছিল ৬ দশমিক শূন্য ৪ শতাংশ। মার্চ প্রান্তিক শেষে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সোয়া ৬ শতাংশে। সুদহার বৃদ্ধির কারণে ব্যাংক খাতে ৩ মাসের ব্যবধানে প্রায় ৪০ হাজার কোটি টাকা আমানত বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করছেন খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা বলছেন, বিগত আওয়ামী সরকারের সময় দেশের ব্যাংক খাতে বড় ধরনের অনিয়মের ঘটনা ঘটে। কিছু কিছু ব্যাংক থেকে নানা অনিয়মের মাধ্যমে ঋণের নামে বড় অঙ্কের অর্থ বের করে নেন আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ীরা।

তাতে কিছু ব্যাংকের অবস্থা নড়বড়ে হয়ে পড়ে। এসব ব্যাংকে বড় ধরনের তারল্যসংকট দেখা দেয়। ফলে কয়েকটি ব্যাংক গ্রাহকের আমানতের অর্থও সময়মতো ফেরত দিতে ব্যর্থ হয়। তাতে ব্যাংক খাতের ওপর গ্রাহকের চরম আস্থাহীনতা দেখা দেয়। এ সময় অনেকে ব্যাংক থেকে টাকা তুলে নেন। ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধির বিষয়ে জানতে চাইলে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ বলেন, আমানতের এই প্রবৃদ্ধি সার্বিকভাবে ব্যাংক খাতের জন্য খুবই ইতিবাচক। আমার ধারণা, আমানতের এই প্রবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে প্রবাসী আয় বা রেমিটেন্স।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024