শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নাট্যকার সমু চৌধুরীকে পরিবারের কাছে হস্তান্তর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৭৬ পড়া হয়েছে

নাট্যকার সমু চৌধুরীকে পরিবারের কাছে হস্তান্তর

জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীকে পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রসাশন। আজ শুক্রবার ভোর রাতে সমু চৌধুরীর খালাতো ভাই অপু চৌধুরীর কাছে তাকে হস্তান্তর করা হয়।

ময়মনসিংহের পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস আলম যুগান্তরকে বলেন, শুক্রবার ভোর ৩টার দিকে সমু চৌধুরীর খালাতো ভাই অপু চৌধুরীর কাছে তাকে হস্তান্তর করেছি। এ সময় অভিনয় শিল্পী সংঘের কয়েকজন উপস্থিত ছিলেন।

এর আগে গত বুধবার (১১জুন) রাতে ঢাকা থেকে একটি মোটরসাইকেলযোগে গফরগাঁওয়ে মুখী শাহ্ মিসকিন মাজারে আসেন তিনি। মাজারটির অবস্থান পাগলা থানা এলাকার মশাখালী ইউনিয়নে।

বৃহস্পতিবার দুপুরের দিকে মাজারের পাশেই বিশাল একটি বট গাছের নিচে গামছা পড়ে খালি গায়ে মাদুরে শুয়ে থাকেন সমু চৌধুরী। পাশে একটি পানির বোতল ও পুতুল ছিল। মাজারে শুয়ে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু ছবি ছড়িয়ে পড়েছে।

মামুন নামে এক অভিনয়শিল্পী প্রথমে সমু চৌধুরীর ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। ফেসবুক স্ট্যাটাসে অভিনয়শিল্পী মামুন জানান, ‘সমুদাকে আমরা পাশ্ববর্তী সেইফ জায়গায় নিয়ে এসেছি। ওনার মানসিক ও শারিরিক কন্ডিশনের উপর ভিত্তি করে যত দ্রুত সম্ভব ঢাকায় নিয়ে আসবো। সমস্ত প্রক্রিয়াটি অভিনয় শিল্পী সংঘের স্পেশাল তত্ত্বাবধানে হচ্ছে।’

কিন্তু সমু চৌধুরী কিভাবে ওই মাজারের সামনে পৌঁছলেন, কেন পৌঁছেলেন আর কেনই বা তার গায়ে কোন পোশাক নেই—এ নিয়ে কেউ কিছুই জানাননি।

মাজার ভক্ত এক নারী জানান, উনাকে বুধবার রাতে কয়েকজনের সঙ্গে মাজারে আসেন। বাকিরা চলে গেলেও তিনি রয়ে যান এবং সেখানেই ঘুমিয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই উদ্বেগ প্রকাশ করেন এবং অনেকে অভিনেতার মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন তোলেন।

উপজেলা নির্বাহী অফিসার এনএম আব্দুল্লহ আল মামুন জানান, সমু চৌধুরীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। তিনি সুস্থ আছেন, ভালো আছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024