শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

চাকরির পাশাপাশি লস ছাড়া ৫টি লাভজনক ব্যবসার আইডিয়া

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৭৬ পড়া হয়েছে

আজকের প্রতিযোগিতামূলক যুগে শুধু চাকরি করে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। অনেকেই চাকরির পাশাপাশি সাইড ইনকামের জন্য ছোট পরিসরের কোনো লাভজনক ব্যবসা করতে চান। আপনি যদি পরিকল্পিতভাবে শুরু করেন, তাহলে অল্প ইনভেস্টমেন্টেও ভালো রিটার্ন পাওয়া সম্ভব।

চলুন জেনে নিই পাঁচটি জনপ্রিয় ও লাভজনক ব্যবসার কথা, যা আপনি চাকরির পাশাপাশি সহজেই করতে পারবেন।

১. স্টেশনারি ও প্রিন্টিং সেবা
ছোট পরিসরে স্টেশনারি দোকান একটি লাভজনক ব্যবসা হতে পারে। বিশেষ করে স্কুল, কলেজ, বা আবাসিক এলাকায় একটি ছোট দোকান দিলে ভালো চলবে।
যা রাখতে পারেন:

কলম, খাতা, ফাইল
প্রিন্টার, কম্পিউটার ও ফটোকপি মেশিন
ছোট পরিসরে এই দোকান থেকে আপনি প্রতি মাসে ৮-১০ হাজার টাকা আয় করতে পারেন, যা ধীরে ধীরে আরও বাড়ানো সম্ভব।

২. স্ট্রিট ফাস্টফুড ব্যবসা
শহরাঞ্চলে সন্ধ্যার পর রাস্তায় স্ট্রিট ফুডের ভীষণ চাহিদা থাকে। বার্গার, স্যান্ডউইচ, রোল, ফ্রাইড চিকেন—এসব জনপ্রিয় আইটেম নিয়ে ছোট পরিসরে শুরু করা যায়।

শুরুতে যা লাগবে:

ভালো মানের খাবার
একজন দক্ষ শেফ
একটি ভ্যান (২০-৩০ হাজার টাকায় তৈরি করা যায়)
কম ইনভেস্টে দ্রুত ক্যাশফ্লো পাওয়া যায়। দিনে ৫০০-১০০০ টাকা আয় করা সম্ভব।

৩. ব্লগিং (Blogging)
আপনি যদি লেখালেখি বা পড়তে ভালোবাসেন, তাহলে ব্লগিং হতে পারে আপনার জন্য আদর্শ সাইড ইনকাম সোর্স।

যেভাবে শুরু করবেন:

ফেসবুক পেজে নিয়মিত লেখা প্রকাশ
সস্তায় নিজের ওয়েবসাইট তৈরি (১০০০-১২০০ টাকায় ডোমেইন ও হোস্টিং)
নির্দিষ্ট বিষয়ে (ভ্রমণ, খাবার, স্কিল ইত্যাদি) ব্লগ লেখা
কিছু সময় পর গুগল অ্যাডসেন্স থেকে আয় শুরু হবে। ধৈর্য নিয়ে কাজ করলে এ থেকে মাসে হাজার হাজার টাকা আয় করা সম্ভব।

৪. অনলাইন প্রোডাক্ট সেলিং
বাংলাদেশে বর্তমানে প্রায় ৬৩% প্রাপ্তবয়স্ক মানুষ অনলাইন ব্যবসায় জড়িত।
তবে সফল হতে হলে ইউনিক পণ্য নির্বাচন করতে হবে।

আপনার যা করতে হবে:

ইউনিক ও দরকারি প্রোডাক্ট নির্বাচন
ভালো সোর্সিং
ফেসবুক পেজ/ওয়েবসাইটের মাধ্যমে মার্কেটিং
সীমিত কয়েকটি পণ্য নিয়ে শুরু করা
কম খরচে শুরু করে ধীরে ধীরে বড় স্কেলে নেওয়া যায়।

৫. ডিজিটাল লন্ড্রি সার্ভিস
এই মুহূর্তে দ্রুত বেড়ে ওঠা একটি ব্যবসা হচ্ছে স্মার্ট লন্ড্রি সার্ভিস। আপনি চাইলে নিজে লন্ড্রি না করেও এটি করতে পারেন।

যেভাবে করবেন:

একটি ফেসবুক পেজ খুলুন
আশেপাশের গ্রাহকদের থেকে অর্ডার সংগ্রহ করুন
কাপড় সংগ্রহ করে লন্ড্রি থেকে পরিষ্কার করিয়ে হোম ডেলিভারি দিন
কোনো দোকান ছাড়াও শুধুমাত্র সেবা মাধ্যমে ভালো আয় করা সম্ভব।

চাকরির পাশাপাশি ব্যবসা মানে নিজের ভবিষ্যতের জন্য একটি সেফ প্ল্যান। ছোট ইনভেস্টে এসব সাইড বিজনেস আপনার জন্য হতে পারে বড় এক আয়ের উৎস। ধৈর্য ও পরিকল্পনার সঙ্গে শুরু করুন, সাফল্য অবশ্যই ধরা দেবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024