শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

যুক্তরাষ্ট্রকে আক্রমণ করলে এমন প্রতিশোধ নেবো যা আগে কখনও দেখা যায়নি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১১২ পড়া হয়েছে

টানা হামলা ও পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে ইরান ও ইসরায়েলকে ঘিরে। গত শুক্রবার ভোরে তেহরানসহ ইরানের একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে ইরানও।

এদিকে, এই সংঘাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান যুক্তরাষ্ট্রকে আক্রমণ করলে নজিরবিহীন প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে সাম্প্রতিক হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনও সম্পৃক্ততা নেই। তবে তিনি সতর্ক করেছেন, “যদি ইরান যুক্তরাষ্ট্রকে যেকোনোভাবে আক্রমণ করে, তাহলে মার্কিন সেনাবাহিনী এমন শক্তি ও মাত্রায় প্রতিশোধ নেবে— যা আগে কখনও দেখা যায়নি।”

এই বক্তব্য তিনি ট্রুথ সোশ্যাল নামের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। সেখানে তিনি আরও বলেন, “তবে চাইলেই আমরা ইরান ও ইসরায়েলের মধ্যে সহজেই একটা চুক্তি করাতে পারি এবং এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারি!!!”

মূরত বর্তমানে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ চলছে। যার মধ্যে ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় আঘাত হানে এবং ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলে। এমন উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো।

যুক্তরাষ্ট্র এখনো এই সংঘাতে সরাসরি জড়ায়নি, তবে আঞ্চলিক মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে এবং মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতিও জোরদার করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024