শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু হয়েছে এমটিবি এনআরবি অ্যাকাউন্ট

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১১০ পড়া হয়েছে

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি নিয়ে এসেছে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি আধুনিক, ডিজিটাল ও সহজ ব্যাংকিং সেবা এমটিবি এনআরবি অ্যাকাউন্ট। প্রবাসী বাংলাদেশিদের ব্যাংকিং চাহিদা ও সুবিধা মাথায় রেখে আনুষ্ঠানিকভাবে চালু করেছে ‘এমটিবি এনআরবি অ্যাকাউন্ট’। একটি আধুনিক, সুরক্ষিত ও সম্পূর্ণ ডিজিটাল সঞ্চয়ী হিসাব।

সোমবার (১৬ জুন) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন প্রবাসী বাংলাদেশিরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই এমটিবি এনআরবি অ্যাকাউন্ট (MTB NRB Account) খুলতে পারবেন—ব্রাঞ্চে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই সহজ ও ডিজিটালাইজড অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া প্রবাসীদের জন্য প্রচলিত ব্যাংকিং বাধাগুলো দূর করে দিয়েছে।

মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে তারা খুব সহজেই এই সেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি, এই উদ্যোগটি বৈধ রেমিট্যান্স চ্যানেলের ব্যবহারকে উৎসাহিত করে, যা আর্থিক অন্তর্ভুক্তিকে আরও শক্তিশালী করে তোলে। বিশ্বের যেখানেই থাকুন না কেন, এখন থেকে আপনার হাতের মুঠোয় থাকবে এমটিবি’র সব ব্যাংকিং সুবিধা।

একটি অ্যাকাউন্ট সফলভাবে খোলার পর, প্রবাসী বাংলাদেশি (NRB) গ্রাহকরা এমটিবি’র মোবাইল অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকের বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং সেবার সুবিধা নিতে পারবেন। এই সেবাগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ওয়ালেটে ফান্ড ট্রান্সফার, বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, সিকিউরড লোন, মেয়াদী আমানত (ফিক্সড ডিপোজিট) সহ আরও অনেক কিছু।

এছাড়াও, গ্রাহকরা বিভিন্ন ভ্যালু অ্যাডেড ভ্রমণ সুবিধা উপভোগ করতে পারবেন, যেমন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ এয়ারপোর্ট লাউঞ্জে প্রবেশাধিকার, প্রধান প্রধান এয়ারপোর্টে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস, এবং এয়ারপোর্ট পিকআপ ও ড্রপ-অফ সার্ভিস। এই বিশেষ সুবিধাগুলো অ্যাকাউন্টের ধরন ও ব্যালেন্সের উপর ভিত্তি করে প্রদান করা হয়, যা প্রবাসী বাংলাদেশি (NRB) গ্রাহকদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তোলে।

এমটিবি বিশ্বাস করে, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অসাধারণ ও গুরুত্বপূর্ণ। তাই এই উদ্যোগ শুধু একটি ব্যাংকিং সেবা নয়, বরং প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতার একটি ছোট প্রকাশ।

এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান সম্প্রতি এমটিবি সেন্টার, ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়, গুলশান ১, ঢাকা ১২১২-তে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই পরিষেবাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে এমটিবি ম্যানেজমেন্ট কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024