শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাণিজ্যিক উৎপাদনে পিটিএলের সোলার প্লান্ট

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৬১ পড়া হয়েছে

বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির সহযোগী প্রতিষ্ঠান ডায়নামিক সান এনার্জি পাওয়ার প্রাইভেট লিমিটেড। গত ২৩ অক্টোবর থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এই বিষয়ে গত ১৫ ডিসেম্বর কোম্পানিকে চিঠি দিয়েছে বিপিডিবি।

কোম্পানি সূত্র মতে, পাবনা সদরের ভবানীপুর ও রতনপুর মৌজায় ডায়নামিক সান এনার্জি পাওয়ার ১০০ মেগাওয়াট সৌর পাওয়ার প্লান্ট করেছে। এই প্লান্টের মেয়াদ হবে ২০ বছর।

এছাড়াও কোম্পানিটির ৩০ মেগওয়াট ক্ষমতা সম্পূর্ণ আরও একটি সোলার পাওয়ার প্লান্ট রয়েছে। যার ৮০ শতাংশ শেয়ারের মালিক প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি। কোম্পানিটির ৬০ দশমিক ৯৫ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। বাকী শেয়ারের মধ্যে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১০ দশমিক ৮৬ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ৩০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৩ দশমিক ৮৯ শতাংশ শেয়ার।

২০২৪ জুন শেষে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024