শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সচিবালয়ে আজও কর্মচারীদের বিক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৯৪ পড়া হয়েছে

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ের কর্মচারীরা মঙ্গলবার (১৭ জুন) ফের বিক্ষোভে নেমেছেন। ঈদের পর দ্বিতীয় দিনের মতো বেলা ১১টার পর সচিবালয়ে কর্মবিরতি ও গণজমায়েত করে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর আগে, সোমবার (১৬ জুন) প্রথমবার ঈদের ছুটির পর কর্মস্থলে ফিরে আন্দোলনে অংশ নেন তারা।

বিতর্কিত এই অধ্যাদেশে বলা হয়েছে, চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বিভাগীয় মামলা ছাড়াই কেবল কারণ দর্শানোর নোটিশ দিয়ে কর্মচারীকে চাকরিচ্যুত করা যাবে। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে কর্মচারীরা এটিকে ‘নিবর্তনমূলক কালো আইন’ হিসেবে আখ্যা দিয়েছেন।

গত ২৪ মে থেকে কর্মচারীরা লাগাতার কর্মসূচি পালন করে আসছেন। অবস্থান, কর্মবিরতি, মিছিল ও উপদেষ্টাদের স্মারকলিপি প্রদানের মাধ্যমে তারা এই অধ্যাদেশ বাতিলের আহ্বান জানিয়ে আসছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024