শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে ভারত ও পাকিস্তান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২১৬ পড়া হয়েছে

টুর্নামেন্ট জমজমাট করতে বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারত-পাকিস্তানের দ্বৈরথে বাড়তি রোমাঞ্চ যোগ করতে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশকে রাখা হয়েছে একই গ্রুপে। ইংল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপে গ্রুপ-ওয়ানে রাখা হয়েছে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকাকেও।

বাছাই পর্ব পেরিয়ে আসা দুই দল গ্রুপ-ওয়ানডে যুক্ত হবে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার সঙ্গে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ-টুতে স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা। এই গ্রুপেও বাছাই পর্ব পেরিয়ে আসা দুটি দল খেলবে।

২০২৬ সালের জুন-জুলাইয়ে ইংল্যান্ডের সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১২ জুন শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ফাইনাল হবে ৫ জুলাই, লর্ডসে। মাস দেড়েক আগে ১২ দলের ৩৩ ম্যাচের ও ২৪ দিনের টুর্নামেন্টের দিনক্ষণ জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। লর্ডসের বাইরেও আরো ছয়টি ভেন্যুতে হবে বিশ্বকাপের ম্যাচগুলো।

লন্ডনের দ্য ওভালের সঙ্গে এজবাস্টন, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ড, হেডিংলি, সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোল, ব্রিস্টলের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১২ জুন এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হবে ২০ ওভারের টুর্নামেন্টটি। ৩০ জুন প্রথম এবং ২ জুলাই হবে দ্বিতীয় সেমিফাইনাল।

২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতে হওয়া বিশ্বকাপেই নিজেদের জায়গা নিশ্চিত করে ভারত, অস্ট্রেলিয়ার মতো দলগুলো। ১২ দলের টুর্নামেন্ট হওয়ায় বাছাই পর্ব খেলে আসতে হবে চারটি দলকে। সেই তালিকায় আছে বাংলাদেশও। বাছাই পর্ব পেরিয়ে যেতে পারলেই ইংল্যান্ড বিশ্বকাপে খেলতে পারবেন নাহিদ আক্তার ও নিগার সুলতানা জ্যোতিরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024