শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এডিবির সঙ্গে চুক্তি সম্পন্ন, ৬০ কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৬২ পড়া হয়েছে

এশীয় উন্নয়ন ব্যাকের (এডিবি) সঙ্গে বড় অঙ্কের নতুন একটি ঋণচুক্তি সম্পন্ন হয়েছে বাংলাদেশ সরকারের। এর আওতায় অন্যতম বৃহৎ এ দাতাসংস্থাটি থেকে ৬০ কোটি ডলার ঋণ পেতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ৭ হাজার ২০০ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)।

বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রামের আওতায় এ ঋণচুক্তি সম্পন্ন হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও এডিবির পক্ষে অফিসার্স ইনচার্জ জিংবো নিং এ ঋণচুক্তিতে স্বাক্ষর করেন।

জানা গেছে, এডিবির দেওয়া এ ঋণের অর্থ দেশের আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করতে ব্যয় করা হবে। পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলোর ব্যবস্থাপনা ও বিনিয়োগ পরিবেশ উন্নীতকরণ এবং বাণিজ্য নীতি ও লজিস্টিক শক্তিশালী করা হবে।

ঋণ চুক্তি অনুযায়ী এ কর্মসূচির পূর্বশর্তগুলো ইতোমধ্যে অর্জিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়ের আওতাধীন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এবং যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর, পরিকল্পনা কমিশনের আওতাধীন কার্যক্রম বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়িত হবে। এ কর্মসূচির নীতি সংস্কারের উদ্দেশ্য হলো দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং বেসরকারি খাতের উন্নয়নে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারকরণ।

উল্লেখ্য, বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী এডিবি। ১৯৭৩ সালে সদস্যপদ লাভ করার পর থেকে নিজেদের আর্থিক সহায়তার একটি বড় অংশ বাংলাদেশকে প্রদান করে আসছে সংস্থাটি। এখন পর্যন্ত বাংলাদেশ সরকারকে ৩২ হাজার ৪৯৭ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা ও ৫৭১.৩ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান সহায়তা দিয়েছে তারা। বাংলাদেশে উন্নয়ন সহায়তার ক্ষেত্রে সাধারণত বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, শিক্ষা, স্থানীয় সরকার, কৃষ্টি ও সুশাসন সেক্টরকে প্রাধান্য দেয় এডিবি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024