শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

গঠনতন্ত্র ডিঙিয়ে তিন উপদেষ্টা নিয়োগ, ব্যাখ্যা দিলেন বিসিবি সভাপতি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২১৯ পড়া হয়েছে

গঠনতন্ত্র ডিঙিয়ে তিন উপদেষ্টা নিয়োগ, ব্যাখ্যা দিলেন বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নব-নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব পাওয়ার পরপরই বলেছিলেন, টি-টোয়েন্টি মেজাজে ‘খেলতে’ চান তিনি। কাজেও সেভাবেই এগোতে চাইছেন। সভাপতি হিসেবে নিজের কাজকে মসৃণ করতে সম্প্রতি তিনজন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন তিনি।

বিসিবি জানিয়েছে, সাখাওয়াত হোসেনকে ক্রিকেট টুরিজম উপদেষ্টা, ব্যারিস্টার শেখ মাহাদি হাসানকে আইনি উপদেষ্টা ও সৈয়দ আবিদ হোসেন সামিকে ক্রিকেট উপদেষ্টা হিসেবে বেছে নিয়েছেন বোর্ড সভাপতি।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, সভাপতি চাইলে পাঁচ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করতে পারেন। কিন্তু সে উপদেষ্টাদের হতে হবে ‘দেশের খ্যাতনামা ক্রিকেটার অথবা প্রখ্যাত ক্রিকেট সংগঠক’। কিন্তু বুলবুলের নিয়োগ দেওয়া তিন উপদেষ্টার কেউই এই মানদণ্ডে যোগ্য নন। এরপরও তাদের নিয়োগ দেওয়ার ফলে এখন প্রশ্নের মুকেহ পড়তে হচ্ছে বিসিবি সভাপতিকে।

এ প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে বুলবুল বলেছেন, তাদের নিয়োগ গঠনতন্ত্র অনুযায়ী ‘অ‌্যাডজাস্ট’ করবেন তিনি। এজন্য জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গেও কথা বলবেন।

তিন উপদেষ্টার কাকে কোন বিবেচনায় নিয়োগ দিয়েছেন, তা ব্যাখ্যা করে বিসিবি সভাপতি গণমাধ‌্যমকে বলেছেন, ‘চলার পথে যত আইনি সহায়তার প্রয়োজন, সেজন‌্য ব‌্যারিস্টার মাহাদিকে আইন উপদেষ্টা হিসেবে নেওয়া হয়েছে। ক্রিকেটের মানুষ হওয়াতে আইনগত অনেক কিছু জানা নেই। উনার পরামর্শে আইনি বিষয়গুলো সামলাবে বিসিবি।’

ক্রিকেট উপদেষ্টা হিসেবে সামির নিয়োগ দিয়ে আমিনুলের দাবি, ‘ক্রিকেটে এখন অনেক ব্যাপার চলে এসেছে। ডিজিটালাইজেশন বলুন, স্ট্রিমিং বলুন, সামাজিক মাধ্যম সামলানো, এরপর আমরা যেহেতু তৃণমূলে যাচ্ছি, তাদেকে আমরা কীভাবে সম্পৃক্ত করব, করার পর তাদেরকে কীভাবে গড়ে তুলব, এজন্য আমাদের সাপোর্ট দরকার। তাকে আমরা ওই কাজগুলোতে ব্যবহার করব।’

ট্যুরিজম উপদেষ্টা ক্রিকেটের মাধ্যমে দেশের পর্যটন শিল্পকে তুলে ধরবে বলে আশাবাদী আমিনুল, ‘বাংলাদেশের ট্যুরিজম ও হোটেল ইন্ডাস্ট্রিতে তিনি এখন নাম্বার ওয়ান। আমাদের কক্সবাজার ভেন্যু, সিলেট ভেন্যু, এছাড়াও ঢাকায় যখন খেলা হয়, দ্বিপাক্ষিক সিরিজের পাশাপাশি ২০২৭ সালে মেয়েদের অনূধর্ব-১৯ বিশ্বকাপ আছে এখানে, সে বছর এশিয়া কাপ আছে, ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ আছে, এই ধরনের সব ইভেন্ট ধরে যেন তাকে আমরা কাজে লাগাতে পারি।’

আমিনুল দাবি করেছেন, সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদও তিনজন উপদেষ্টাকে নিয়োগ দিয়েছিলেন। তবে ফারুক বিষয়টি গোপন রেখেছিলেন, আর তিনি প্রকাশ করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024