শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা শনিবার থেকে বন্ধ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৮৪ পড়া হয়েছে

অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা শনিবার থেকে বন্ধ

অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। তবে কেন সেবাটি বন্ধ রাখা হবে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ব্যাংক কর্তৃপক্ষ।

শুক্রবার (২০ জুন) জাতীয় সংবাদপত্রে এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি জানিয়েছে অগ্রণী ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ২১ জুন, শনিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনিবার্যকারণে তাদের এজেন্ট পয়েন্ট থেকে সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকেরা অগ্রণী ব্যাংক পিএলসির যেকোনো শাখা থেকে ব্যাংকিং সেবা নিতে পারবেন। এজেন্ট ব্যাংকিং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশও করেছে ব্যাংকটি।

অগ্রণী ব্যাংকের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, দেশের বিভিন্ন জেলায় অগ্রণী ব্যাংকের ৫৬৭টি এজেন্ট পয়েন্ট রয়েছে। যেখান থেকে গ্রাহকেরা বিভিন্ন ধরনের ব্যাংকিং সুবিধা নিতে পারেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024