শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিইসি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৭১ পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ইসি যতই স্বাধীন হোক না কেন সুষ্ঠু নির্বাচন আয়োজন সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। সরকারের সঙ্গে ফরমাল ও ইনফরমাল আলোচনা চলছে বলে জানান তিনি। নির্বাচন ইস্যুতে সময় এলেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা হবে। তখনই ভোটের দিনক্ষণ জানানো হবে।

শনিবার (২১ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা জানান। এদিন তিনি নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।

নির্বাচনের তারিখ নিয়ে সরকারের সঙ্গে দেখা করবেন কি না জানতে চাইলে সিইসি বলেন, ঘটা করে দেখা করার বিষয় না। এখানে আমরা লুকিয়ে কোনো কাজ করছি না। সময় হলে সবকিছু জানবেন। সভা-সমিতি ঘোষণা করে সরকারের সঙ্গে দেখা করার প্রয়োজন নেই। সরকারের কর্মকাণ্ডের সঙ্গে আমরা সম্পৃক্ত এটা ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।

নির্বাচনী রোডম্যাপ প্রসঙ্গে তিনি বলেন, কেউ সূচি বলে কেউ রোডম্যাপ বলে। এটা নানাজনে নানাভাবে লেখে। আমরা রোডম্যাপ বলবো না। এটাকে একটা কর্মপরিকল্পনা বলতে পারেন। এই কর্মপরিকল্পনা আমরা শুরু করেছি অনেক আগে থেকে।

প্রত্যেকটা অফিসেরই একটা পরিকল্পনা থাকে জানিয়ে নাসির উদ্দিন বলেন, আমাদেরও একটি কর্মপরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী কার্যক্রম এগিয়ে চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024