শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আরেকটি সেঞ্চুরির সুবাস পাচ্ছেন শান্ত, বড় লিড বাংলাদেশের

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২০২ পড়া হয়েছে

গল টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৪৮ রানে থেমেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির সুবাস পাচ্ছেন শান্ত। ৮৯ রানে অপরাজিত থেকে মধ্যাহ্ন বিরতিতে গেছেন তিনি। তার ব্যাটে ভর করে ২৪৭ রানের বড় লিড পেয়েছে বাংলাদেশ।

আগের দিনেই ফিফটির দেখা পেয়েছিলেন শান্ত। মুশফিকুর রহিম ২২ ও শান্ত ৫৬ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেন। সাবলীলভাবে ব্যাট করতে থাকেন তারা। তবে হঠাৎ দুর্ভাগ্যের শিকার হন মুশফিক।

দলীয় ২৩৭ রানে ১০২ বলে ৪৯ রানে আউট হন মিস্টার ডিপেন্ডেবল। ভুল বুঝাবুঝিতে রান আউটের শিকার হন তিনি। এরপর বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ হয়ে যায়।

বৃষ্টি থামলেও ভেজা আউটফিল্ডের কারণে খেলা আর মাঠে গড়ায়নি। ৭৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ১৬৮ বলে ৮৯ রানে অপরাজিত আছেন শান্ত।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024