শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইউরোপের এক-চতুর্থাংশ বাজার এখন বাংলাদেশি পোশাকের দখলে!

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৬৯ পড়া হয়েছে

চলতি বছরের প্রথম চার মাসে বিশ্ববাজার থেকে ৩ হাজার ২৪৮ কোটি ডলারের পোশাক আমদানি করেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো। আমদানিকৃত এ পোশাকের চার ভাগের একভাগই তারা কিনেছে বাংলাদেশ থেকে।

ইউরোস্ট্যাটের হিসাব বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিজিএমইএ জানিয়েছে, গত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ইউরোপে ৮০৬ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। ইউরোপে রপ্তানিকারকদের তালিকায় এই মুহূর্তে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ।

অন্যদিকে, ইউরোপে পোশাক রপ্তানিতে প্রথম স্থান ধরে রেখেছে চীন। তবে, বাংলাদেশ থেকে খুব বেশি এগিয়ে নেই প্রতিযোগী দেশটি। গত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ইউরোপে ৮৩৮ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে তারা।

এছাড়াও রপ্তানিতে ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রেখেছে ভারত, পাকিস্তান, কম্বোডিয়া ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলো।

তবে, রপ্তানি কমছে তৃতীয় স্থানে থাকা মধ্যপ্রাচ্যের দেশ তুরস্কের। দেশটির রপ্তানির পরিমাণ ৩১০ কোটি ডলার। এছাড়া ভারত ২০০ কোটি ডলার, কম্বোডিয়া ১৫৫ কোটি ডলার, ভিয়েতনাম ১৪৭ কোটি ডলার এবং পাকিস্তান ১৪২ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে ইউরোপে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024