শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

১২৭ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন মিষ্টি জান্নাত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১২৭ পড়া হয়েছে

১২৭ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন মিষ্টি জান্নাত

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে বেশ কিছু পেইজ, তথাকথিত সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর এবং ফেসবুক ও টিকটক ব্যবহারকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন।

মানহানিকর মন্তব্যের জন্য তিনি ১২৭ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে মিষ্টি জান্নাত লিখেছেন, ‘কিছু পেইজ এবং সো-কলড জার্নালিস্ট নামক ভিউ ব‍্যবসায়ীদের নাম এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটর এর নাম, ১২৭ জন আমার পেইজে বাজে কমেন্টকারী।’

তিনি আরও লেখেন, ‘এদের স্ক্রিনশট, লিংক সব এন্ট্রি করা হয়েছে। সঙ্গে কিছু সো-কলড ফেইসবুকার, টিকটকার এদের নাম নিয়ে আমার ল-ইয়ার এবং আমার ফ‍্যান – ফলোয়ার, পরিবার কাজ করছেন।’

মিষ্টি জান্নাত জানান, তার এই মানহানির পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছেন। তার কথায়, ‘অতি শিগগিরই এদের আইনের আওতায় আনা হবে, আমার মানহানি করার জন্য। একদল লোক পিছনে লেগেই আছেন, এখন তাদের আর কোনো ক্ষমা নেই।’

এই ঘটনায় ঢালিউড পাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে মিষ্টি জান্নাতের এমন সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024