শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

হাসিনার পালিয়ে যাওয়ার ব্রেকিং দিয়ে পুরস্কার পেলেন শফিকুল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১০৬ পড়া হয়েছে

হাসিনার পালিয়ে যাওয়ার ব্রেকিং দিয়ে পুরস্কার পেলেন শফিকুল

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট পদত্যাগ করে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। আর এই খবর সবার আগে দিয়েছিলেন বার্তা সংস্থা এএফপির বাংলাদেশের ব্যুরো প্রধান শফিকুল আলম। ছাত্র-জনতার অভ্যুত্থানে বিজয় এনে দেওয়া সেই ব্রেকিংয়ের জন্য এবার পুরস্কার পেলেন তিনি।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যেখানে নিজের SOPA পুরস্কার পাওয়ার কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘এটা আমার জন্য বড় খবর। ‘‘বাংলাদেশ বিপ্লব’’ এবং শেখ হাসিনার দেশত্যাগের ব্রেকিং নিউজ কাভার করার জন্য অনারেবল মেনশন (সম্মানজনক স্বীকৃতি) পেয়েছি।’

পোস্টের সঙ্গে অ্যাওয়ার্ডের একটি ছবি যুক্ত করেন তিনি। ছবিতে দেখা যায়, দ্য সোসাইটি অব পাবলিশার্স ইন এশিয়া ২০২৫ (এসওপিএ) অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তিনি।

উল্লেখ্য, এসওপিএ পুরস্কারগুলো এশিয়ার মুক্ত সংবাদপত্রকে সমর্থন ও রক্ষা করার পাশাপাশি এই অঞ্চলের সবচেয়ে অসামান্য সাংবাদিক এবং প্রকাশকদের স্বীকৃতি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024