শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বিনিয়োগকারীবান্ধব নতুন ওয়েবসাইট চালু করল বিডা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৮৮ পড়া হয়েছে

বিনিয়োগকারীবান্ধব নতুন ওয়েবসাইট চালু করল বিডা

দেশের বিনিয়োগ পরিকাঠামো আরো সহজতর করতে এবং বিদেশি ও দেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াতে নতুন ডিজাইনের ওয়েবসাইট চালু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

শনিবার (২৮ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

এতে বলা হয়েছে, নতুন এই অনলাইন প্ল্যাটফরমটি দেশের বিনিয়োগ পরিকাঠামো আরো সহজতর করতে এবং বিদেশি ও দেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে। নতুন ওয়েবসাইটে বিডার ‘ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) হিটম্যাপ’-এ চিহ্নিত সম্ভাবনাময় খাতগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সেবা, নীতিগত দিকনির্দেশনা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিনিয়োগ সংস্থাগুলোর নির্ধারিত ফোকাল পয়েন্টদের হালনাগাদ তথ্যও যুক্ত করা হয়েছে। বিডার লোগোটিও আধুনিক রূপে পুনর্নির্মাণ করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, পুরনো ওয়েবসাইটটি ছিল একটি সাধারণ সরকারি পোর্টাল। সেটি সক্রিয়ভাবে বিনিয়োগ সহায়তার জন্য উপযোগী ছিল না। নতুন এই প্ল্যাটফরমটি বিনিয়োগকারীবান্ধব সেবা মডেলের প্রতি বিডার অঙ্গীকারকে বাস্তব রূপ দিয়েছে। এটি স্পষ্টতা ও কৌশলগত সম্পৃক্ততার ভিত্তিতে নির্মিত। নতুন ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের জানাতে চাই, বাংলাদেশ একটি বিনিয়োগবান্ধব দেশ হিসেবে গড়ে উঠছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024