শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রবির অ্যাকজেনটেকের ক্লাউড প্রযুক্তি ব্যবহার করবে এবি ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ পড়া হয়েছে

পুঁজিবাজারের তালিকাভুক্ত রবি আজিয়াটা পিএলসির একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান অ্যাকজেনটেকের ক্লাউড প্রযুক্তি ব্যবহার করবে এবি ব্যাংক পিএলসি। বুধবার (১৮ ডিসেম্বর) এবি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে অ্যাকজেনটেক।

জানা গেছে, এই চুক্তির আওতায় এবি ব্যাংক ডেটা সেন্টার পরিচালনার জন্য ক্লাউড প্রযুক্তি ব্যবহার করবে। অ্যাকজেনটেক ব্যাংকটিকে ডেটা সংরক্ষণে সহায়তা প্রদান করবে।

এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত) সৈয়দ মিজানুর রহমান এবং অ্যাকজেনটেক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।

এসময় এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম এবং অ্যাকজেনটেক পিএলসি-এর পরিচালক মোঃ আসাদুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024