শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী লি সিও-ই

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৭১ পড়া হয়েছে

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী লি সিও-ই

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী লি সিও-ই মারা গেছেন। ‘চেওংডাম-ডং স্ক্যান্ডাল’ খ্যাত এই অভিনেত্রী মাত্র ৪৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

মঙ্গলবার (১ জুন) অফিসিয়াল ইনস্টাগ্রামে এই খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রীর ম্যানেজার। তিনি জানিয়েছেন, লি ২০ জুন মারা গেছেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো কিছু প্রকাশ করা হয়নি।

তার ম্যানেজার ইন্সটাগ্রামের এক পোস্টে লিখেছেন, একজন উজ্জ্বল, দয়ালু মানুষ ২০ জুন আকাশের তারা হয়ে যান… দয়া করে তার শান্তির জন্য প্রার্থনা করুন। তার শোকাহত বাবা-মায়ের পক্ষ থেকে বার্তাটি শেয়ার করা হয়েছে।

১৯৮২ সালের ১৮ এপ্রিল জন্মগ্রহণ করেন লি। ২০১৩ সালে ‘হুর জুন, দ্য অরিজিনাল স্টোরি’ দিয়ে অভিনয় শুরু করেন তিনি। অভিনয় জীবনের পাশাপাশি, লি সিও-ই একাডেমিকভাবেও দক্ষ ছিলেন, তিনি হানকুক ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ থেকে চেক এবং স্লোভাক নিয়ে অধ্যয়ন করেন এবং পরে পুসান ন্যাশনাল ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর শেষ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024