শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

তুলা আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহারের আল্টিমেটাম

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৬৮ পড়া হয়েছে

তুলা আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) আরোপের সিদ্ধান্ত সোমবারের (৭ জুলাই) মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছে দেশের টেক্সটাইল মিল মালিকেরা। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শিল্প খাত ধ্বংসের মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শনিবার (৫ জুলাই) গুলশান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সোমবারের মধ্যে যদি এই ট্যাক্স প্রত্যাহার না হয়, তাহলে সরকার যে রাজস্ব আদায়ের টার্গেট নিয়েছে তার ফল হিতে বিপরীত হবে। ইতিমধ্যে বন্দরে থেকে কেউ তুলা খালাস করছে না।’

তিনি বলেন, সরকার এ ট্যাক্স সমন্বয়যোগ্য বললেও বাস্তবে ফেরত পাওয়ার নজির নেই। এতে মিল মালিকদের ব্যাংক ঋণের ওপর নির্ভরশীলতা বাড়বে। মামুন জানান, বর্তমানে করপোরেট করহার ২৭ দশমিক ৫ শতাংশ। নতুন এআইটি কার্যকর হলে মোট করহার প্রায় ৫৯ শতাংশে পৌঁছাবে।

সংগঠনের অন্য ভাইস প্রেসিডেন্ট সালেউদ্দিন জামান খান বলেন, ‘পরিকল্পিতভাবে দেশের টেক্সটাইল খাত ধ্বংসের চেষ্টা চলছে।’

বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল জানান, পরিস্থিতি এতটাই খারাপ যে, দেশীয় সুতা না কিনে তাকে ভারত থেকে সুতা আমদানি করতে হচ্ছে। তিনি অবিলম্বে নতুন ট্যাক্স ও ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

সংবাদ সম্মেলনে নিটওয়্যার, টেরিটাওয়েল ও লিনেন উৎপাদনকারীদের সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024