শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আবারও কন্যাসন্তানের বাবা হলেন নেইমার, নাম কী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১০১ পড়া হয়েছে

ইনজুরি কাটিয়ে নিজেকে ফিরে পেতে ব্যস্ত সময় পার করছেন নেইমার জুনিয়র। এর মাঝেই সুখবর দিয়েছেন তিনি। চতুর্থবারের মতো বাবা হয়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

শনিবার (৫ জুলাই) ভোরে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন নেইমারের প্রেমিকা ব্রুনা ব্যাঙ্কার্ডি। এটি তাদের দ্বিতীয় সন্তান। যা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দুজনেই। তাদের দ্বিতীয় কন্যার নাম দিয়েছে ‘মেল’।

নিজের ভেরিফায়েড ইনস্টগ্রাম অ্যাকাউন্টে ছোট মেয়ে মেলকে কোলে নিয়ে একটি ছবি শেয়ার করেন ব্রুনা ব্যাঙ্কার্ডি। সেখানে আবেগঘন বার্তায় লেখেন, আমাদের মেল এসেছে আমাদের জীবনকে আরও মিষ্টি করে তুলতে। স্বাগতম, মেয়ে! ঈশ্বর যেন তোমার জীবনকে আশীর্বাদ ও নিরাপত্তায় রাখেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তোমার সঙ্গে এই নতুন অধ্যায় শুরু করার।

নেইমারের এটি চতুর্থ সন্তান। ২০১১ সালে সাবেক প্রেমিকা ক্যারোলিনা ডান্তাসের ঘরে জন্ম নেয় নেইমারের প্রথম ছেলে ডেভিড লুকা। এরপর বর্তমান সঙ্গী ব্রুনা ব্যাঙ্কার্ডির গর্ভে জন্ম নেয় কন্যাসন্তান মাভি। এবার ব্যাঙ্কার্ডির গর্ভে জন্ম নিয়েছে চতুর্থ সন্তান মেল। আর তৃতীয় সন্তানের মা হলেন নেইমারের আরেক সাবেক প্রেমিকা আমান্ডা কিম্বারলি।

মাঠের বাইরের সময়টা এখন পরিবারের সঙ্গেই কাটছে নেইমারের। বড় মেয়ে মাভিও ছোট বোন মেলকে পেয়ে বেশ আনন্দিত। নেইমারও পুরোটা সময় দিচ্ছেন পরিবারের নতুন সদস্যকে ঘিরে। ফুটবল তারকা হয়েও, এই মুহূর্তে তার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ছোট্ট মেল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024