শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সিটিজেনস ব্যাংক পিএলসির এমডি পদে যোগ দিলেন আলমগীর হোসেন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৮৭ পড়া হয়েছে

সিটিজেনস ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন আলমগীর হোসেন। আলমগীর হোসেন সিটিজেনস ব্যাংকে যোগদানের পূর্বে ব্যাংক এশিয়ায় উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং কর্পোরেট ও বৃহৎ ঋণ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যাংকিং শিল্পে দীর্ঘ ২৮ বছরের কর্মজীবনে তিনি রিটেইল, সিএমএসএমই, কর্পোরেট ব্যাংকিং এবং বৈদেশিক বাণিজ্য বিভাগে অভিজ্ঞতা অর্জন করেছেন।

আলমগীর হোসেন ১৯৯৭ সালে ইস্টার্ন ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ২০০৫ সালে তিনি ব্যাংক এশিয়ায় যোগদান করেন। উভয় ব্যাংকেই তিনি শাখা, ব্যবসায়িক বিভাগ এবং কর্পোরেট অফিসে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

ব্যাংক এশিয়ার গুরুত্বপূর্ণ শাখাসমূহ সফলভাবে পরিচালনার পাশাপাশি, আলমগীর হোসেন ব্যাংক এশিয়ার কর্পোরেট ব্যবসার নেতৃত্ব দেন এবং ব্যাংকের প্রবৃদ্ধি ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখেন। ব্যাংক এশিয়ায় ব্যবসায়িক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ, তিনি অনেকবার ‘দ্য সার্ভিস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ লাভ করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি দেশে এবং বিদেশে অসংখ্য প্রশিক্ষণ কর্মসূচি, কর্মশালা এবং সেমিনারে অংশগ্রহণ করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024