শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সাউথইস্ট ব্যাংক ও খুবির মধ্যে কো-ব্র্যান্ডেড ক্রেডিট ও প্রিপেইড কার্ড উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৯০ পড়া হয়েছে

খুলনা বিশ্ববিদ্যালয় ও সাউথইস্ট ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মীদের জন্য আর্থিক ও জীবনধারাভিত্তিক সেবা সহজতর করার একটি যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর পক্ষে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস মোঃ আব্দুছ সবুর খান এই চুক্তিতে স্বাক্ষর করেন।

বুধবার (২ জুলাই) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এই স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, এই সমঝোতা স্মারক দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি আশা প্রকাশ করেন যে, এই অংশীদারিত্বের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য প্রযুক্তিনির্ভর আর্থিক অন্তর্ভুক্তি ও আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।

অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস. এম. মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. মোঃ এনামুল কবীর, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিকুর রহমান এবং অর্থ ও হিসাব বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আবু সালেহ মোঃ পারভেজ।

অন্যদিকে সাউথইস্ট ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব হিউম্যান রিসোর্সেস ডিভিশন প্রধান বিলকিস জাহান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খুলনা শাখার প্রধান মুহাম্মদ মুনিরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট ও স্যার ইকবাল রোড শাখার প্রধান মোঃ আব্দুল হাই, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুর রহমান ভূঁইয়া এবং খুলনা কার্ড সেন্টারের ইনচার্জ মোঃ সাব্বির খানসহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

চুক্তির শর্ত অনুযায়ী, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ও কর্মচারীদের জন্য সাউথইস্ট ব্যাংক কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড এবং শিক্ষার্থীদের জন্য কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড চালু করবে। শিক্ষক ও কর্মচারীরা আজীবন ফ্রি ক্রেডিট কার্ড সুবিধা পাবেন, যেখানে উপযুক্ত ক্রেডিট লিমিট নির্ধারণ থাকবে। অপরদিকে, শিক্ষার্থীদের প্রিপেইড কার্ডে সহজ ব্যবহারের সুবিধা এবং অনলাইন লেনদেনের সুবিধা থাকবে, যার মাধ্যমে তারা বিদেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি পরিশোধসহ দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন পেমেন্ট করতে পারবে। প্রতিটি কার্ডে খুলনা বিশ্ববিদ্যালয়ের লোগো যুক্ত থাকবে, যা ব্র্যান্ডিংয়ের অংশ হিসেবে ব্যবহার করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024