শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আকুর বিল পরিশোধের পর রিজার্ভ নেমে এলো সাড়ে ২৯ বিলিয়নে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৭১ পড়া হয়েছে

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫২৯ দশমিক ৩১ মিলিয়ন ডলারে, যা ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলারের সমপরিমাণ।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত সোমবার (৭ জুলাই) আকুর বিল হিসেবে পরিশোধ করা হয়েছে ২ হাজার ১৯ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ২ দশমিক ০১ বিলিয়ন ডলার।

এই পরিশোধের পর, ৭ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ বা মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ হাজার ৫২৯ দশমিক ৩১ মিলিয়ন মার্কিন ডলার।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, এই রিজার্ভের পরিমাণ এখন ২৪ হাজার ৪৫৮ দশমিক ৯৩ মিলিয়ন ডলার।

এর আগে, ২ জুলাই পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩১ হাজার ৭১৭ দশমিক ৭৬ মিলিয়ন ডলার। ওইদিন আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভ ছিল ২৬ হাজার ৬৮৬ দশমিক ৯০ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, নিট রিজার্ভ বা প্রকৃত রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে। এই পদ্ধতিতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বিয়োগ করে নিট রিজার্ভ নির্ধারণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024