শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা,বাজারে তোলপাড়

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৮৩ পড়া হয়েছে

রাজধানীর খুচরাবাজারে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৩০০ টাকায় উঠেছে। অথচ তিন দিন আগেও তা ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজার, শান্তিনগর ও তুরাগ এলাকার নতুন বাজারে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া যায়।

হঠাত্ কাঁচা মরিচের এই মূল্যবৃদ্ধি প্রসঙ্গে ব্যবসায়ীরা বলেছেন, টানা কয়েক দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। ফলে কাঁচামরিচসহ অনেক সবজিখেত নষ্ট হয়ে গেছে। এ কারণে কাঁচা মরিচসহ বিভিন্ন সবজির দাম বেড়েছে। তবে কাঁচা মরিচের দাম বেড়েছে সবচেয়ে বেশি।

গতকাল বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি বাজারেই মানভেদে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২৪০ টাকা। যা খুচরাবাজারে ২৫০ থেকে ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে পাড়া-মহল্লার দোকানগুলোতে আরো বেশি দামে কাঁচা মরিচ বিক্রি হতে দেখা গেছে।

কাওরান বাজারের পাইকারি কাঁচা মরিচ বিক্রেতা বজলুর বলেন, টানা বৃষ্টির পাশাপাশি এখন তো দেশের বিভিন্ন স্থানে বন্যা হচ্ছে। এ কারণে কাঁচা মরিচ ও সবজিখেত নষ্ট হওয়ায় চাহিদামতো সরবরাহ নেই। তবে আবহাওয়া ভালো হলে দাম কমে আসবে বলে তিনি জানান।

রাজধানীর তুরাগ এলাকার নতুন বাজারের সামনে ভ্যানে করে সবজি বিক্রি করেন আমিনুল। তিনি বলেন, তিন-চার দিন আগেও ২৫০ গ্রাম কাঁচা মরিচ ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি করেছেন। যা এখন ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি করছেন। তিনি বলেন, পাইকারি বাজারেই তো কাঁচা মরিচের দাম বেশি, সরবরাহ কম। তাই তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

এদিকে বৃষ্টির কারণে কাঁচা মরিচের পাশাপাশি ধনে পাতার দামও বেড়েছে সবচেয়ে বেশি। গতকাল বাজারে ১০০ গ্রাম ধনেপাতা ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। যা কয়েক দিন আগেও ২০ টাকায় পাওয়া গেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024