শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

অস্কারের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৬১ পড়া হয়েছে

প্রতি বছর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে বসে অস্কারের আসর। তারই ধারাবাহিকতায় ২০২৫ সালের ২ মার্চ বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে ৯৭তম আসরের পুরস্কার। ফলে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
এবার আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বিবেচিত হয়েছে ৮৫টি দেশের সিনেমা। গোল্ডেন লেডিকে হাতে তোলার জন্য ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ডকুমেন্টরি ফিচার, ডকুমেন্টারি শর্ট ফিল্ম, মেকআপ এবং হেয়ারস্টাইলিং, মিউজিক (আসল স্কোর), মিউজিক (আসল গান), অ্যানিমেটেড শর্ট ফিল্ম, লাইভ-অ্যাকশন শর্ট ফিল্মসহ অন্যান্য বিভাগে অস্কার জেতার দৌড়ে কারা থাকবেন সেই তালিকাই প্রকাশ করল অ্যাকাডেমি কর্তৃপক্ষ।

ডকুমেন্টরি ফিচার ফিল্ম

এই বিভাগে ১৬৯টি সিনেমার মধ্যে মোট ১৫টি চলচ্চিত্রকে বেছে নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে—

বিবি ফাইলস, ব্ল্যাক বক্স ডায়েরি, ডাহোমে, ডটারস, এনো, ফ্রিদা, হলিউডগেট, নো আদার ল্যান্ড, পোসিলিন ওয়ার, কুইনডম, দ্য রিমারকেবল লাইফ অফ ইবেলিন, সাউন্ডট্র্যাক টু অ্যা কুপ ডি’এটা, সুগারকেন, ইউনিয়নও উইল এবং হার্পার।

ডকুমেন্টারি শর্ট ফিল্ম

এই বিভাগে মোট ১০৪টি ছবির মধ্যে ১৫টি সিনেমা বেছে নেওয়া হয়েছে। যেখানে রয়েছে—

চেসিং রু, ডেথ বাই নামবারস, ইটারনাল ফাদার, আই অ্যাম রেডি ওয়ার্ডেন, ইনসিডেন্ট, ইনস্ট্রুমেন্ট অফ বিটিং হার্ট, কিপার, মাকাইলার ভয়েস:অ্যা লেটার টু দ্য ওয়ার্ল্ড, ওয়ান্স আপন অ্যা টাইম ইন ইক্রেন, দ্যা অনলি গার্ল অফ অর্কেস্ট্রা, প্ল্যানেটওয়াকার, দ্যা কুইল্টারস, সিট ৩১: জোয়ি জেফার, অ্যা সুইম লেসন, আনটিল হি ইজ ব্যাক,

আন্তর্জাতিক ফিচার ফিল্ম

এই বিভাগে মোট ৮৫টি দেশের বিভিন্ন অঞ্চলের ছবিগুলি বেছে নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে—

ব্রাজিল : আই অ্যাম স্টিল হিয়ার, কানাডা : ইউনিভারসাল ল্যাঙ্গুয়েজ, চেক প্রজাতন্ত্র : ওয়েভস, ডেনমার্ক : দ্য গার্ল উইথ দ্য নিডল, ফ্রান্স : এমিলিয়া পেরেজ, জার্মানি : দ্য সিড অফ স্যাক্রেড ফিগ, আইসল্যান্ড : টাচ, আয়ারল্যান্ড : নিক্যাপ, ইতালি : ভার্মিগ্লিও, লাটভিয়া : ফ্লো, নরওয়ে : আরমান্ড, প্যালেস্তাইন : ফ্রম গ্রাউন্ড জিরো, সেনেগাল : ডাহোমে, থাইল্যান্ড : হাউ টু মে মেক মিলিয়নস বিফোর গ্র্যান্ডমা ডাইস, ইউনাইটেড কিংডম : সন্তোষ,

অরিজিনাল সংগীত

এই বিভাগে মোট ৮৯টি গানের মধ্যে ১৫টি গান বেছে নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে –

ফরবিডন রোড (বেটার ম্যান), উইনটার কোট (ব্লিটজ), কম্প্রেস/রিপ্রেস (চ্যালেঞ্জার্স), নেভার টু লেট (এলটন জন: নেভার টু লেট), এল মাল, ছবি (এমিলিয়া পেরেজ) , মি ক্যামিনো (এমিলিয়া পেরেজ), সিক ইন দ্য হেড (নিক্যাপ), বিয়ন্ড (মোয়না ২), টেল মি ইট ইস ইউ (মুফাসা: দ্য লায়ন কিং), পিস বাই পিস (পিস বাই পিস), লাইক অ্যা বার্ড (সিঙ্গ সিঙ্গ) , দ্যা জার্নি (দ্য সিক্স ট্রিপল এইট), আউট অফ ওকলাহোমা (টুইস্টারস), কিস দ্য স্কাই (দ্য ওয়াইল্ড রোবট), হার্পার অ্যান্ড উইল গো ওয়েস্ট (উইল অ্যান্ড হার্পার),

এসব ছাড়াও অরিজিনাল মিউডিক স্কোর, অ্যানিমেটেড শর্ট ফিল্ম, লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম, সাউন্ড, মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং, ভিজুয়্যাল এফেক্ট বিভাগুলোতেও ১৫টি করে সিনেমা বেছে নেওয়া হয়েছে।

আগামী ৮ জানুয়ারি শুরু হয়ে চূড়ান্ত মনোনয়ন তালিকা নির্বাচনের ভোটগ্রহণ চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ২৩টি প্রতিযোগিতামূলক বিভাগের মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে আগামী ১৭ জানুয়ারি। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কেভিন ও’ব্রায়েন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024