শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

১২ দিনে রেমিট্যান্স আসেনি যেসব ব্যাংকে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৬২ পড়া হয়েছে

চলতি মাসের (জুলাই) প্রথম ১২ দিনে প্রবাসীরা ১০৭ কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। প্রতি ডলার ১২১ টাকা হিসাবে যার পরিমাণ প্রায় ১৩ হাজার কোটি টাকা। তবে এই সময়ে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকসহ ১০টি ব্যাংকের মাধ্যমে দেশে কোনো রেমিট্যান্স আসেনি।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, রেমিট্যান্স না আসা ব্যাংকগুলোর মধ্যে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংক ছাড়াও একটি বিশেষায়িত ব্যাংক, ৪টি বেসরকারি ও ৪টি বিদেশি ব্যাংক রয়েছে।

ব্যাংকগুলো হলো রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, সিটিজেনস ব্যাংক পিএলসি, আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক পিএলসি।

এছাড়া জুলাইয়ের প্রথম ১২ দিনে বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও উরি ব্যাংকের মাধ্যমেও দেশে কোনো রেমিট্যান্স পাঠায়নি প্রবাসীরা।

এর আগে, গত মাসে (জুন) প্রবাসীরা ২৭০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩৩ হাজার ২৮৪ কোটি টাকা।

এ ছাড়া চলতি বছরের জানুয়া‌রি‌তে ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৮০ লাখ ডলার, মার্চে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার (দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ), এপ্রিলে ২৭৫ কোটি ডলার এবং মে মাসে প্রবাসীরা ২৯৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছর প্রবাসীরা ৩০ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে বা এক বছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024