শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আরও ৩১৩ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৮৪ পড়া হয়েছে

ডলারের দরপতন ঠেকাতে আন্তঃব্যাংক লেনদেনে আয়োজিত নিলামের মাধ্যমে ২২টি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ৩১৩ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এতে প্রতি ডলারের কাট-অফ রেট নির্ধারিত হয় ১২১ টাকা ৫০ পয়সা।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, হঠাৎ করে ডলারের বিপরীতে টাকার মান বেড়ে যাওয়ায় মুদ্রাবাজারে অস্থিরতা ঠেকাতে এবং রফতানিকারক ও প্রবাসী আয়কারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করছে।

মঙ্গলবার তথা আজকের হস্তক্ষেপের পর আন্তঃব্যাংক বিনিময় হার (বিক্রয়) দাঁড়ায় প্রতি ডলারে ১২১ দশমিক ৫০ টাকা, যা আগের দিনের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বেশি। গত এক সপ্তাহে মার্কিন ডলারের দর ধারাবাহিকভাবে পতনশীল ছিল।

গত সপ্তাহে ডলারের দাম টাকার তুলনায় কমছিল। দরপতন সামাল দিতে বাংলাদেশ ব্যাংক গত সোমবার ১৮ ব্যাংক থেকে ১৭১ মিলিয়ন ডলার কিনেছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ১০ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতিতে হিসাব অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৪ দশমিক ৫৪ বিলিয়ন ডলারে, যা এক বছর আগে ছিল ২১ দশমিক ০৬ বিলিয়ন ডলার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024