শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

প্রাইম ব্যাংকের কর্পোরেট গ্রাহকদের সাথে এনগেজমেন্ট সেশন অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৭৪ পড়া হয়েছে

প্রাইম ব্যাংক তার কর্পোরেট ব্যাংকিং গ্রাহকদের সাথে একটি দিনব্যাপী এনগেজমেন্ট সেশন আয়োজন করে, যেখানে উদীয়মান ব্যবসা সম্পর্কে মতবিনিময়, আলোচনা ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্প্রতি অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশীদ।

তিনি গ্রাহকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ব্যাংকের সাথে গ্রাহকদের স্থায়ী অংশীদারিত্ব প্রতিষ্ঠা ও যৌথ অগ্রগতির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল রহমান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক শামস এ. মুহাইমিন। এ সময় তারা ব্যাংকের কৌশলগত দিকনির্দেশনা ও কর্পোরেট গ্রাহকদের চাহিদার বিপরীতে বিভিন্ন সল্যুশন নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি ও বাণিজ্য পরিবেশ নিয়ে একটি সেশন পরিচালনা করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মাসরুর রিয়াজ। ওই সেশনে তিনি বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে মুক্ত আলোচনা ও নেটওয়ার্কিং সেশনের আয়োজন করা হয়, যা প্রাইম ব্যাংক ও কর্পোরেট ব্যাংকিং গ্রাহকদের মধ্যে আরও গভীর সম্পর্ক এবং সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করে।

এই আয়োজন প্রাইম ব্যাংকের উদ্ভাবনী মনোভাব এবং গ্রাহকদের সঙ্গে আস্থাপূর্ণ ও দীর্ঘমেয়াদী সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতির প্রতিফলন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024