শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশিদের ভিসা বিষয়ে ভারত যে আশ্বাস দিল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৯৮ পড়া হয়েছে

বাংলাদেশিদের ভিসা বিষয়ে ভারত যে আশ্বাস দিল

গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশে ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম বন্ধ হয়েছে যায়। তবে বাংলাদেশের নাগরিকদের এখন ‘উল্লেখযোগ্য পরিমাণ’ ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে বলে দাবি করেছে নয়াদিল্লি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি বলেন, আমরা তো বাংলাদেশে ভিসা দিচ্ছি। নানা কারণে ভিসা দেওয়া হচ্ছে, উল্লেখযোগ্য পরিমাণে দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, যেসব কারণে ভিসা দেওয়া হচ্ছে, তার মধ্যে বিভিন্ন ভ্রমণ, মেডিকেল ইমার্জেন্সি, স্টুডেন্ট (ভিসা) ইত্যাদি আছে।

কিন্তু সম্প্রতি  বাংলাদেশিদের ঠিক কত সংখ্যক ভিসা দিয়েছে, তা নির্দিষ্ট করে বলতে পারেননি জয়সওয়াল। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আমাকে জেনে বলতে হবে।’

সূত্র: বিবিসি, এএনআই

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024