শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৫৪ পড়া হয়েছে

পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ট্রফি উন্মোচন করেছে বাংলাদেশ। শনিবার (১৯ জুলাই) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে দুই দলের অধিনায়ক লিটন দাস ও সালমান আগা আনুষ্ঠানিকভাবে সিরিজ ট্রফি উন্মোচন করেন।

এই সিরিজে শ্রীলংকার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের স্কোয়াড নিয়েই মাঠে নামছে বাংলাদেশ দল। শ্রীলংকার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জেতা লিটন দাসের দল পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য নিয়েই খেলবে পাকিস্তানের বিপক্ষে।

শ্রীলংকা সিরিজে বাংলাদেশের ব্যাটিং বিভাগে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। দুই ওপেনার রানের দেখা পেয়েছেন, তিন নম্বরে ব্যাট হাতে লিটন দাস খেলেছেন গুরুত্বপূর্ণ ইনিংস। পাশাপাশি সিরিজজুড়ে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশের বোলাররা।

প্রসঙ্গত, সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো আগামী ২০, ২২ ও ২৪ জুলাই সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024