শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

৫ আগস্ট ব্যাংকসহ সকল আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৬৬ পড়া হয়েছে

সারাদেশে ব্যাংকসহ সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ৫ আগস্ট (সোমবার) বন্ধ থাকবে। দিনটি ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে সরকার ঘোষিত ছুটির দিন হওয়ায় বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।

১৭ জুলাই ব্যাংক বন্ধের বিষয়ে নির্দেশনা দেওয়ার পর ২১ জুলাই বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে পৃথকভাবে দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের জন্য বন্ধের প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে, ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা সরকারি প্রজ্ঞাপনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করা হয় এবং সে অনুযায়ী দেশের সব সরকারি-বেসরকারি অফিস, তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ছুটির আওতায় আনা হয়।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছুটির দিনটিকে সামনে রেখে সংশ্লিষ্ট সবাইকে আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে এবং আর্থিক লেনদেন পরিকল্পনা করে নিতে বলা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট দেশে এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হয়। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, দমন-পীড়ন ও স্বৈরশাসনের অবসান ঘটে। এদিন জনগণ গণজাগরণে অংশ নিয়ে একটি নতুন পরিবর্তনের পথ রচনা করে। ক্ষমতা পরিবর্তনের মধ্য দিয়ে দীর্ঘ সময় রাষ্ট্রক্ষমতায় থাকা সরকার বিদায় নেয় এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার একটি নতুন অধ্যায় শুরু হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024