শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নতুন বিভাগ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২১২ পড়া হয়েছে

ব্যাংক খাতে সংকট মোকাবিলা ও আর্থিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ব্যাংকে ‘ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট’ নামে একটি নতুন বিভাগ গঠন করা হয়েছে। মূলধন ঘাটতি, তারল্য সংকট বা দেউলিয়াত্বের মুখে পড়া ব্যাংকগুলোর দ্রুত ও কার্যকর সমাধান নিশ্চিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংকিং ব্যবস্থার ওপর আস্থা বজায় রাখা, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোর সময়মতো রেজুলেশন নিশ্চিত করতেই সম্প্রতি ‘Bank Resolution Ordinance, 2025’ প্রণয়ন করা হয়েছে। এই আইনের আলোকে আগে গঠিত ‘Bank Restructuring & Resolution Unit’-এর নাম পরিবর্তন করে এখন ‘Bank Resolution Department’ করা হয়েছে।

নতুন এই বিভাগের অধীনে ঝুঁকিপূর্ণ ব্যাংকের একীভূতকরণ, অধিগ্রহণ, ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠাসহ বিভিন্ন পুনর্গঠনমূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া, ভবিষ্যতে ব্যাংক খাতে যেকোনও রেজুলেশন প্রক্রিয়ায় এ বিভাগই দায়িত্ব পালন করবে।

বাংলাদেশ ব্যাংক থেকে তফসিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে ব্যাংক পুনর্গঠন ও রেজুলেশন সংক্রান্ত যাবতীয় চিঠিপত্র নতুনভাবে গঠিত ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্টের সঙ্গে সম্পাদন করতে হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024