শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পাকিস্তান-ইরান সীমান্তে মানবপাচারের শিকার ৩৩ বাংলাদেশি আটক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১১৬ পড়া হয়েছে

পাকিস্তান-ইরান সীমান্তে মানবপাচারের শিকার ৩৩ বাংলাদেশি আটক

বৈধ কাগজপত্র ছাড়া ইরানে প্রবেশের চেষ্টাকালে পাকিস্তান-ইরান সীমান্তে ৩৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) এবং ফ্রন্টিয়ার কর্পস (এফসি)।

বৃহস্পতিবার (২৪ জুলাই) তাফরানের কাছে যৌথ অভিযান চালিয়ে এই ৩৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্যা ডন এ তথ্য নিশ্চিত করেছে।

একটি সূত্র জানিয়েছে, বেলুচিস্তান প্রদেশের চাগাই বিভাগের মাসকিল এলাকা দিয়ে বাংলাদেশিরা ইরানে প্রবেশের চেষ্টা করেন। নির্জন ওই এলাকাটি দিয়ে পাকিস্তান থেকে অনেকেই ইরানে যান।

যেসব বাংলাদেশিকে আটক করা হয়েছে তারা গত জুন এবং চলতি জুলাইয়ে বৈধ উপায়ে পাকিস্তানে প্রবেশ করেন। কিন্তু কোনো বৈধ কাগজ ও ছাড়পত্র ছাড়া তারা ইরানে যাওয়ার চেষ্টা করেন।

পাক সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা দলবদ্ধ হয়ে ইরানে ঢোকার চেষ্টা করেন। তখন তাদের থামান নিরাপত্তারক্ষীরা। ইরানে যাওয়ার কাগজপত্র চাইলে তারা সেগুলো দিতে ব্যর্থ হন।

এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, “৩৩ জনের সবাইকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তী তদন্তের জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে তুলে দেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই বাংলাদেশিরা কোনো মানবপাচার চক্রের সদস্য হতে পারেন। যারা সীমান্ত এলাকায় কার্যক্রম চালান।”

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024