শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দগ্ধদের জীবন বাঁচাতে নেমেছে চীনা দল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৮৮ পড়া হয়েছে

দগ্ধদের জীবন বাঁচাতে নেমেছে চীনা দল

রাজধানীর উত্তরায় মাইলস্টোনে গত ২১ জুলাই ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা ২৯ জন।এছাড়া দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪২ জন। এরমধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে এ দুর্ঘটনায় চিকিৎসা সহায়তা দিতে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন পাঁচ সদস্যের এক চীনা চিকিৎসক দল।এরই মধ্যে কাজও শুরু করে দিয়েছেন তারা।

শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছেন চীনা বিশেষজ্ঞ দল। আহত ও দগ্ধদের পর্যবেক্ষণ শেষে, চিকিৎসা পরামর্শ দেবেন তারা। সিঙ্গাপুর ও ভারতীয় দলের সঙ্গে দেবেন সমন্বিত চিকিৎসা। পরে সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফিংও করতে পারেন।

এদিকে হাসপাতাল চত্বরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিমান বাহিনী রাখছে কড়া নজরদারি। বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে কোনো ব্লাড বা স্কিন ডোনারের প্রয়োজন নেই। আহতদের চিকিৎসার সব খরচ বহন করবে সরকার।

এর আগে, বৃহস্পতিবার রাতে ঢাকা এসে পৌঁছায় চীনা বিশেষজ্ঞ দল। বিমানবন্দরে এই চিকিৎসক দলকে স্বাগত জানান বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হেলথ ইমার্জেন্সি রেসপন্স অনুবিভাগের প্রধান সৈয়দা জেসমিন সুলতানা মিল্কি।

চীনের দূতাবাস জানিয়েছে, চিকিৎসা দলটি এসেছে দেশটির হুবেই প্রদেশেন উহান থার্ড হসপিটাল থেকে।

এর আগে, গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এতে সেখানে আগুন ধরে যাওয়ায় দগ্ধ হয়ে এখন পর্যন্ত ২৯ জনের প্রাণহানি ঘটেছে, যাদের বেশিরভাগই শিশু।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024