শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পূর্ণিমার অভিনয় ছাড়ার গুঞ্জন, অবশেষে মুখ খুললেন তিনি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৩২১ পড়া হয়েছে

পূর্ণিমার অভিনয় ছাড়ার গুঞ্জন, অবশেষে মুখ খুললেন তিনি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। তবে সিনেমায় আগের মতো দেখা যায় না তাকে। সর্বশেষ গতবছর তার অভিনীত ‘আহারে জীবন’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে। এদিকে সিনেমার বাইরে ওটিটিতেও তার অভিষেক হয়েছে। কিন্তু সেখানেও তার নিয়মিত উপস্থিতি নেই।

তবে উপস্থাপনা ও রিয়েলিটি শোয়ের বিচারক হিসাবে তাকে পর্দায় দেখা গেছে। তাহলে কি অভিনয়কে বিদায় জানিয়েছেন এ নায়িকা? পূর্ণিমা বলেন, ‘একজন শিল্পী সারা জীবন ক্যামেরার সামনে কাজ করতে চায়। এটা তার সহজাত স্বভাব। আমি বরাবরই মুখিয়ে থাকি ভালো কাজের জন্য।

তবে সে রকম প্রস্তাব আমার কাছে আসছে না, তাই অভিনয়ে দেখা যাচ্ছে না। ভালো গল্প ও চরিত্রের প্রস্তাব পেলে অবশ্যই করব। সেটা সিনেমা বা ওটিটি কনটেন্ট যা-ই হোক।’

তিনি আরও বলেন, ‘আমাকে নিয়ে হয়তো নির্মাতাদের ধারণা আমি ঠিকমতো সময় দেব না। এটি নিছক ভুল ধারণা। আমাকে আমার মতো চরিত্রের জন্য প্রস্তাব দিলে সুন্দরভাবেই আমি কাজটি করব। আমি কাজ করতে আগ্রহী। এখন কেউ যদি আমাকে মসলাদার সিনেমায় নিতে চান তাহলে সেটা তো এখন আর আমার জন্য মানানসই হবে না।’

এদিকে পূর্ণিমা দীর্ঘদিন ধরেই একটি রান্নার অনুষ্ঠানের প্রধান বিচারক হিসাবে দায়িত্ব পালন করছেন। গত দুমাস এর শুটিং নিয়েই ছিল তার ব্যস্ততা। অনুষ্ঠানটি বেশ উপভোগও করেছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, আজ মাছরাঙা টিভিতে অনুষ্ঠানটির চূড়ান্ত পর্ব প্রচার হবে।

এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সবাইকে নিজের পরিবারই মনে হয়। তারা আমাকে প্রতি সিজনেই ডাকেন। আর প্রতিবারই মনে হয় হয়তো অনুষ্ঠানটি করতে পারব না। কারণ উমাইজার (পূর্ণিমার মেয়ে) স্কুল থাকে, পড়াশোনার চাপ থাকে। তবুও ভালোলাগা থাকে চার সিজনেই তাদের সঙ্গে থেকেছি। নিজেও উপভোগ করেছি।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024