শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নিহতদের স্মরণে এবং আহতদের জন্য প্রার্থনায় ফারিণ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৮৩ পড়া হয়েছে

নিহতদের স্মরণে এবং আহতদের জন্য প্রার্থনায় ফারিণ

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক শিশু।

এই ঘটনায় ৫১ জন গুরুতর আহত অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্বাধীনতার পরে এমন মর্মান্তিক কোনো বিমান দুর্ঘটনার সাক্ষী হয়নি দেশের মানুষ। মর্মান্তিক এই ঘটনা সারাদেশে শোকের মাতম সৃষ্টি করেছে।

এই হৃদয়বিদারক ঘটনায় শোক প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শুক্রবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম তিনি একটি আবেগঘন পোস্ট দিয়েছেন, যা নেটিজেনদের মাঝে গভীর দাগ কেটেছে।

ফারিণ লিখেছেন, ‘আজ পবিত্র জুমার দিনে আসুন আমরা সকলে এক হয়ে হাত তুলে প্রার্থনা করি মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ হারানো নিষ্পাপ শিশুদের জন্য- যারা সময়ের আগেই আমাদের ছেড়ে চলে গেছে।’

অভিনেত্রী আরও লেখেন, ‘প্রার্থনা করি সেই শিক্ষিকাদের জন্য, যারা শিক্ষার আলো ছড়িয়ে দিতে গিয়ে নিজেই হারিয়ে গেলেন অন্ধকারে। এবং সেই অভিভাবকদের জন্য, যারা সন্তানকে নিরাপদ হাতে তুলে দিয়ে নিজেরাই ফিরে এলেন না।’

শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ফারিণ বলেন, ‘প্রার্থনা করি তাদের শোকাহত বাবা-মা ও পরিবারের জন্য, যারা বুকভরা স্বপ্ন আর ভালোবাসা নিয়ে আজ শূন্যতায় ভুগছেন। সেই ছোট্ট প্রাণগুলো যারা এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে।’

আহতদের দ্রুত আরোগ্য কামনা করে ফারিণ দোয়া চেয়েছেন, ‘দোয়া করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসে আমাদের মাঝে, ফিরে পায় স্বাভাবিক জীবন। এই হৃদয়বিদারক ঘটনা যেন আমাদের বিবেককে নাড়িয়ে দেয়, যেন আমরা নিরাপত্তার দায় নিতে শিখি, দায়িত্ববোধে জাগ্রত হই।’

তার এই পোস্টে ভক্ত ও অনুরাগী শোক ও সহানুভূতি জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেছেন। দেশের আপামর জনতার মতো তারকারাও এই ঘটনায় মর্মাহত এবং নিরাপদ ভবিষ্যতের প্রত্যাশায় প্রার্থনা করছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024