শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রাফিনিয়ার জোড়া গোল, জয়ে ফিরল বার্সেলোনা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯ পড়া হয়েছে

স্প্যানিশ লা লিগায় নিজেদের চেনা রূপে ফিরল বার্সেলোনা। টানা তিন ম্যাচ জয়বঞ্চিত থাকার পর মায়োর্কার বিপক্ষে ৫-১ গোলের বড় ব্যবধানে জিতেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। এই ম্যাচে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার রাফিনিয়া।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে মায়োর্কা ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন গোড়ালির ইনজুরির কারণে একমাস মাঠের বাইরে থাকা লামিন ইয়ামাল। রবার্ট লেওয়ানডস্কিকে বিশ্রামে পাঠিয়ে তরুণ এই স্প্যানিশ তারকাকে মাঠে নামান ফ্লিক।

এদিন ম্যাচে শুরুতেই আক্রমণাত্মক। খেলার দ্বাদশ মিনিটে দানি ওলমোর পা থেকে ছুটে আসা বল জটলার মধ্যে জালে পাঠান তোরেস। ম্যাচের ৪৩তম মিনিটে মাফিওর পাস থেকে মায়োর্কা ফরোয়ার্ড মারিকির দারুণ শটে সমতায় ফেরে স্বাগতিকরা।

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় বার্সেলোনা। ম্যাচের ৫৬তম মিনিটে ইয়ামাল প্রতিপক্ষের বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে বার্সাকে এগিয়ে নেন রাফিনিয়া। এরপর ৭৪তম মিনিটে আরও একটি গোল পান তিনি। ইয়ামালের বাড়িয়ে দেয়া পাস থেকে জাল খুঁজে নেন সুযোগসন্ধানী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। লা লিগায় এই পর্যন্ত ১৬ ম্যাচে ১১ গোলের মালিক এই ব্রাজিলিয়ান।

৭৯তম মিনিটে দলের ব্যবধান বাড়ান বদলি নামা ডি ইয়ং। নিজেদের বক্সে ভুল করা মায়োর্কার জাল খুঁজে নেন ডাচ এই মিডফিল্ডার। বার্সার হয়ে ৮৪তম মিনিটে শেষ গোলটি করেন আরেক বদলি নামা ভিক্তর।

এই মৌসুমে ১৬ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন বার্সা। দুই ম্যাচ কম খেলা চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024