শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

৬ মাসে নিট আয় ৩২% বেশি, চমক দেখালো প্রাইম ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৭১ পড়া হয়েছে

৬ মাসে নিট আয় ৩২% বেশি, চমক দেখালো প্রাইম ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রাইম ব্যাংক পিএলসি ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্ধবার্ষিকীর বা ৬ মাসের (জানুয়ারী’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (২৭ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা এই প্রতিবেদন অনুমোদন করেছে।

ব্যাংক সূত্রে জানান হয়েছে, ২০২৫ সালের প্রথমার্ধ শেষে অর্থাৎ গত ৬ মাসে ব্যাংকটির কনসোলিডেটেড ভিত্তিতে কর পরবর্তী নিট মুনাফায় ৩২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

এ সময় ব্যাংকের নিট মুনাফা দাঁড়িয়েছে ৪১০ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩১১ কোটি টাকা। আর ব্যাংকের শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩ টাকা ৫৩ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৬৮ পয়সা।

এদিকে, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAV) দাঁড়িয়েছে ৩৫ টাকা ২৯ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ২৯ টাকা ৮৩ পয়সা। এছাড়া, শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (NOCFPS) ছিল ১৭ টাকা ১০ পয়সা, যা আগের বছরের প্রথমার্ধে ছিল ৮ টাকা ৪৬ পয়সা।

২০২৫ সালের প্রথমার্ধ শেষে কনসোলিডেটেড ভিত্তিতে ব্যাংকের মোট সম্পদ দাঁড়িয়েছে ৫৯ হাজার ৬০৫ কোটি টাকা এবং ঋণ ও অগ্রীম পরিমাণ হয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। ব্যাংকের ঝুঁকি ভিত্তিক মূলধন পর্যাপ্ততার হার দাঁড়িয়েছে ১৭ দশমিক ৭২ শতাংশ।

প্রাইম ব্যাংক পিএলসি উদ্ভাবনী ব্যাংকিং সল্যুশন, টেকসই প্রবৃদ্ধি এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024