শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

তানিয়া বৃষ্টির ঠিকানায় সন্দেহজনক পার্সেল, তদন্তে পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪০৯ পড়া হয়েছে

তানিয়া বৃষ্টির ঠিকানায় সন্দেহজনক পার্সেল, তদন্তে পুলিশ

টেলিভিশন নাটক ও টেলিফিল্মে বর্তমান সময়ের জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি। বৈচিত্র্যপূর্ণ চরিত্রে নিপুণ অভিনয়ের মাধ্যমে খুব কম সময়ের মধ্যেই দর্শক হৃদয়ে করেছেন। তানিয়া বৃষ্টির অভিনয় জীবন শুরু হয় মডেলিংয়ের মাধ্যমে।

এরপর তিনি ধীরে ধীরে নাটকে প্রবেশ করেন এবং অল্প সময়ের মধ্যেই নিজের একটি শক্ত অবস্থান তৈরি করে নেন এ অভিনেত্রী।

সম্প্রতি তিনি ‘পার্সেল’ নামে একটি নাটকে অভিনয় করেছেন। যে পার্সেলটিকে নিয়ে পড়েন বিপাকে। সৃষ্টি নয় নানা ঘটনার। এটি নির্মাণ করেছেন নাজমুল রনি। নাটকটিতে তানিয়া বৃষ্টির বিপরীতে অভিনয় করেছেন নিলয় আলমগীর।

তানিয়া বৃষ্টি বলেন, ‘নাটকটির গল্প আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। যে কারণে কাজটি করেছি আগ্রহ নিয়ে। একটি পার্সেলকে কেন্দ্র করেই নাটকের গল্প এগিয়ে যায়।

আমার চরিত্রটি কখনো স্বাভাবিক, কখনো অস্বাভাবিক হয়ে ওঠে। চরিত্রটি শতভাগ ফুটিয়ে তোলার জন্য পরিচালকের সঙ্গে আলোচনা করেই পারফেক্ট করার চেষ্টা করেছি। এখন এমন একটা সময় যেখানে আমার নিজেকে নিজেরই প্রতিনিয়ত ভাঙতে হচ্ছে। যে কারণে অভিনয়ে চ্যালেঞ্জটা আরও বেশি। আগামীতে আরও ব্যতিক্রম ধরনের গল্পে আমাকে দেখা যাবে।’

নাটকটি শিগগিরই একটি টিভি চ্যানেলে এবং পরবর্তী সময়ে একটি ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে বলে নির্মাতা জানিয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024