শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সামাজিক মাধ্যমে ঝড় তোলা নতুন মুখ: আইনা আসিফ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৩৭ পড়া হয়েছে

সামাজিক মাধ্যমে ঝড় তোলা নতুন মুখ: আইনা আসিফ

মাত্র ১৬ বছর বয়সে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন ষোড়শী আইনা আসিফ। বয়স ১৬ হলেও অভিনয়ে পরিণতির ছোঁয়া।পাকিস্তানি টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল ‘পরওয়ারিশ’-এ ‘মায়া শাহীর’ চরিত্রে দুর্দান্ত অভিনয় করে যেন বাজিমাত করে ফেলেছেন ষোড়শী আইনা আসিফ।

আইনা আসিফ

তার চোখেমুখে জেদ, সংলাপে স্পষ্ট আত্মবিশ্বাস, সব মিলিয়ে দর্শকরা মুগ্ধ। এই বিস্ময়কর কিশোরীকে ঘিরে এখন নেটদুনিয়ায় তুমুল আলোচনা। কে এই আইনা? আর ‘পরওয়ারিশ’-এর মতো বড় প্রজেক্টে কাজ করে কত পারিশ্রমিক পেয়েছেন তিনি? উত্তর খুঁজছে হাজারো কৌতূহলী মন।

পাকিস্তানি গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৭ সেপ্টেম্বর পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করে আইনা আসিফ। করাচির আন্তর্জাতিক স্কুলে পড়াশোনা করছেন তিনি। মাত্র ৯ বছর বয়সে তিনি মডেলিং শুরু করেন।

এরপর ২০২১ সালে ‘পেহেলি সি মহাব্বত’ টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে আইনার। এতে অভিনেত্রী মায়া আলীর ছোট বয়সি চরিত্র রূপায়ণ করেন আইনা। ২০২৩ সালে প্রচারিত ‘পিঞ্জরা’, ২০২৩ সালে প্রচারিত ‘মেই রি’ ধারাবাহিকে অভিনয় করে নজর কাড়েন এই অভিনেত্রী।

তবে চলতি বছরের ৭ এপ্রিল মুক্তিপ্রাপ্ত পাকিস্তানি ধারাবাহিক ‘পরওয়ারিশ’-এ অভিনয় করে পাকিস্তানি নাটক ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী।

নাটকটি পরিচালনা করেছেন মীসাম নকীব। ধারাবাহিকটিতে আইনার বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সমর জাফরি। জানা যায়, আইনা আসিফ ‘পরওয়ারিশ’ সিরিয়ালের প্রতি পর্বের জন্য প্রায় ১ লাখ পাকিস্তানি রুপি পারিশ্রমিক নিয়েছেন। সিরিয়ালটির ৩১টি পর্ব প্রচার হয়েছে।

তবে আলোচিত এই সিরিয়ালের পারিশ্রমিক নিয়ে এখনো মুখ খোলেননি আইনা আসিফ। গত বছর এক পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে আইনা জানিয়েছিল, তার বড় বোন তার অর্থনৈতিক সবকিছু দেখাশোনা করেন। তিনি কেবল তার আয়ের আংশিক অংশ প্রয়োজনীয় খাতে ব্যয়ের জন্য পান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024