শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

৩১ জুলাই অনুষ্ঠিত হবে ১০০ টাকার প্রাইজবন্ডের ড্র

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৫৬ পড়া হয়েছে

৩১ জুলাই অনুষ্ঠিত হবে ১০০ টাকার প্রাইজবন্ডের ড্র

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২০তম ড্র আগামীকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

বুধবার (৩০ জুলাই) তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের এক বিবরণীতে জানানো হয়েছে, সিঙ্গেল কমন ড্র পদ্ধতিতে এই ড্র অনুষ্ঠিত হবে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জানানো হয়েছে, প্রতিটি সিরিজে মোট ৪৬টি পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে রয়েছে— ১টি প্রথম পুরস্কার: ৬ লাখ টাকা, ১টি দ্বিতীয় পুরস্কার: ৩ লাখ ২৫ হাজার টাকা, ২টি তৃতীয় পুরস্কার: ১ লাখ টাকা করে, ২টি চতুর্থ পুরস্কার: ৫০ হাজার টাকা করে, ৪০টি পঞ্চম পুরস্কার: ১০ হাজার টাকা করে।

ড্র-এর ফলাফল আগামী ৩ আগস্ট জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হবে।

উল্লেখ্য, প্রাইজবন্ড একটি সরকারি সঞ্চয়পত্র যার মাধ্যমে বিনিয়োগকারীরা ঝুঁকিমুক্তভাবে নির্দিষ্ট সময় পরপর পুরস্কার জয়ের সুযোগ পান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024